সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পেতে হলে গাজার যুদ্ধ বন্ধ করতে হবেঃ ফ্রান্সের প্রেসিডেন্ট

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫
ট্রাম্প শান্তিতে নোবেল পুরস্কার পেতে হলে গাজার যুদ্ধ বন্ধ করতে হবেঃ ফ্রান্সের প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তাহলে তাঁকে গাজার যুদ্ধ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। মঙ্গলবার নিউইয়র্কে ফরাসি টেলিভিশন বিএফএম টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা মাখোঁ বলেন, ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে যুদ্ধ থামানোর ক্ষমতা একমাত্র ট্রাম্পের হাতেই আছে। “আমরা যুদ্ধ চালানোর মতো অস্ত্র সরবরাহ করি না, কিন্তু যুক্তরাষ্ট্র তা করে থাকে,” মন্তব্য করেন ফরাসি প্রেসিডেন্ট।

এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে হামাসকে পুরস্কৃত করা। তবে একইসাথে তিনি গাজার যুদ্ধ অবিলম্বে থামানো ও শান্তি আলোচনা শুরুর আহ্বান জানান।

ট্রাম্পের এই বক্তব্যের প্রসঙ্গে মাখোঁ বলেন, “আমি এমন এক মার্কিন প্রেসিডেন্টকে দেখছি, যিনি শান্তি চান, যিনি নোবেল শান্তি পুরস্কার চাইছেন। সেই পুরস্কার তখনই সম্ভব, যখন এই যুদ্ধ থামবে।”

উল্লেখ্য, কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের মতো কয়েকটি দেশ শান্তিচুক্তি ও অস্ত্রবিরতিতে ভূমিকা রাখার জন্য ট্রাম্পকে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। ট্রাম্প নিজেও দাবি করেছেন, এই সম্মান তিনি পাওয়ার যোগ্য। তাঁর আগে চার মার্কিন প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি জানান, “জাতিসংঘে উপস্থিত সবাই মিলে যতটা শান্তির জন্য কাজ করেছেন, তার চেয়েও বেশি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। কারণ, তিনি কার্যকরভাবে আমেরিকাকে আবার শক্তিশালী করেছেন।”

ট্রাম্প #নোবেল #গাজা #যুদ্ধ #মাখোঁ #জাতিসংঘ