সর্বশেষ
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালতআইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে দাঁড়িয়ে ‘রিভিউ’ আবেদন ফেনী বিএনপি নেতার।

প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৫
মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে দাঁড়িয়ে ‘রিভিউ’ আবেদন ফেনী বিএনপি নেতার।

দলীয় মনোনয়ন না পেয়ে ধানক্ষেতে গিয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ চেয়ে ছবির মাধ্যমে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। শুক্রবার (৭ নভেম্বর) সকালে তোলা তার ওই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ছবিটিতে দেখা যায়, আলাল উদ্দিন আলাল ধানক্ষেতে দাঁড়িয়ে ক্রিকেট ম্যাচের মতো দু’হাত তুলে রিভিউ চাওয়ার ভঙ্গিতে আবেদন জানাচ্ছেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “রিভিউ প্লিজ, হাই কমান্ড।” মুহূর্তেই এটি ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং অনেকে তার এই ব্যতিক্রমী প্রতিবাদকে “সুস্থ রাজনৈতিক সংস্কৃতির উদাহরণ” বলে মন্তব্য করেন।

জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন আলাল উদ্দিন আলাল। তবে ৩ নভেম্বর ঘোষিত দলের সম্ভাব্য প্রার্থী তালিকায় তার নাম না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং ব্যতিক্রমী উপায়ে পুনর্বিবেচনার আবেদন জানান।

আলালের ঘনিষ্ঠজনদের ভাষ্য, দলের কঠিন সময়ে তিনি ফেনী জেলা বিএনপির নেতৃত্বে থেকে নির্দেশনা বাস্তবায়ন করেছেন এবং বহু হামলা-মামলার শিকার হয়েছেন। তাদের মতে, এমন ত্যাগের পরও মনোনয়ন না পাওয়া তার প্রতি অবিচার।

এ প্রসঙ্গে আলাল উদ্দিন আলাল বলেন,

“ফেনী একসময় জয়নাল হাজারীর সময় ‘লেবানন’ নামে পরিচিত ছিল, আর নিজাম হাজারীর সময়ে ‘ফেনী স্টাইল’ ভোটের কথা সারাদেশে আলোচিত হয়। এখন আমরা নতুন যুগে এসে প্রতিবাদের ভাষায় পরিবর্তন এনেছি। ফেনীর মানুষ দেখিয়ে দিতে চায়, প্রতিবাদ শান্তিপূর্ণভাবেও করা যায়।”

তিনি আরও বলেন,

“আমি চাই, ফেনী-২ আসনটি পুনর্বিবেচনা করা হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন এই আবেদনটি রিভিউ করেন—এই প্রত্যাশাই আমার।”

দলীয় রাজনীতিতে অনেকে যেখানে মনোনয়ন বঞ্চিত হয়ে সহিংসতা বা অবরোধে নামছেন, সেখানে আলালের ‘ধানক্ষেত রিভিউ’ উদ্যোগটি সামাজিক মাধ্যমে প্রশংসিত হয়েছে শান্তিপূর্ণ ও সৃজনশীল প্রতিবাদ হিসেবে।