সর্বশেষ
ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলামার্কিন নাগরিকদের অবিলম্বে সৌদি ত্যাগের নির্দেশইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সিনেটরদুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলামার্কিন নাগরিকদের অবিলম্বে সৌদি ত্যাগের নির্দেশইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সিনেটরদুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশ
Live Bangla Logo

সিলেট বিএনপিতে স্বস্তির হাওয়া — বরফ গলছে মুক্তাদির-আরিফুল সম্পর্কে

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫
সিলেট বিএনপিতে স্বস্তির হাওয়া — বরফ গলছে মুক্তাদির-আরিফুল সম্পর্কে

প্রকাশ্যে তেমন কিছু না হলেও, গোপনে দীর্ঘদিন ধরেই দূরত্ব ছিল সিলেট বিএনপির দুই শীর্ষ নেতা খন্দকার আব্দুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরীর মধ্যে। তবে সেই দূরত্ব ঘুচতে শুরু করেছে— এমনটাই মনে করছেন সাধারণ নেতাকর্মীরা।

দুই নেতাই বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদার আসন সিলেট-১ থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। শেষ পর্যন্ত দল ধানের শীষের প্রার্থী হিসেবে বেছে নিয়েছে খন্দকার আব্দুল মুক্তাদিরকে। ২০১৮ সালের নির্বাচনে তিনিই ছিলেন বিএনপির প্রার্থী।

অন্যদিকে, সিলেট-৪ (কোম্পানীগঞ্জ–জৈন্তাপুর–গোয়াইনঘাট) আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে নাম এসেছে আরিফুল হক চৌধুরীর। সিলেট মহানগরে তার নিজস্ব ভোটব্যাংক ও জনপ্রিয়তা সবসময়ই আলোচনায় ছিল।

দুই পক্ষের মধ্যে কিছুটা দূরত্ব থাকলেও শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কোর্ট পয়েন্টে আয়োজিত র‍্যালিতে দেখা যায় অন্যরকম চিত্র।
ধানের শীষের পক্ষে হাতে হাত রেখে শ্লোগান দিতে দেখা যায় মুক্তাদির ও আরিফুলকে। এমনকি তাদের কানে কানে কথা বলতেও লক্ষ্য করেছেন উপস্থিত নেতাকর্মীরা।

উভয় নেতা নিজেদের বক্তব্যে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এতে সিলেট বিএনপির মধ্যে নেমে আসে স্বস্তির হাওয়া।
সাধারণ কর্মীরা আশা করছেন, আসন্ন নির্বাচনে দুই নেতাই একে অপরের পাশে থেকে দলকে আরও শক্তিশালী করবেন।