সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

নওগাঁ-৩ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে দুই কিমি দীর্ঘ মানববন্ধন

প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৫
নওগাঁ-৩ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে দুই কিমি দীর্ঘ মানববন্ধন

নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী ফজলে হুদা বাবুলের পরিবর্তে পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে প্রার্থী করার দাবিতে শনিবার বিকেলে মহাদেবপুরে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিকেল ৩টার দিকে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার উত্তরে লিচুবাগান থেকে শিবগঞ্জ মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা–কর্মী অংশ নেন।

মানববন্ধন শেষে বিক্ষুব্ধ কর্মীরা মিছিল নিয়ে উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং পরে বকের মোড়ে পারভেজ আরেফিন সিদ্দিকী জনির বাসভবনের সামনে গিয়ে সমাবেশ করেন।

সমাবেশে জনি বলেন,

“এই মনোনয়ন এখনও চূড়ান্ত নয়। দলের মহাসচিব বলেছেন, প্রয়োজন হলে এটি পরিবর্তন হতে পারে। রাজনীতি থেকে আমার প্রয়াত বাবা আখতার হামিদ সিদ্দিকীর পরিবারকে মাইনাস করার ষড়যন্ত্র চলছিল, যা আজও সক্রিয়। আমরা জনগণকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্র মোকাবিলা করব।”

উল্লেখ্য, মরহুম আখতার হামিদ সিদ্দিকী নান্নু ১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত টানা চারবার ধানের শীষের প্রার্থী হিসেবে বিজয়ী হন এবং নবম জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুর পর ২০১৮ সালের নির্বাচনে তাঁর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি বিএনপির প্রার্থী হয়ে বিপুল ভোট পান।