সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো যৌক্তিকতা, সময় বা প্রয়োজন নেইঃ সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫
জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো যৌক্তিকতা, সময় বা প্রয়োজন নেইঃ সালাহউদ্দিন আহমদ

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “গণভোট আগে হওয়ার কোনো যৌক্তিকতা এখন নেই, সময়ও নেই। তা ছাড়া প্রয়োজনও নেই। কারণ একই দিনে, অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের দিন যদি আমরা একটি ছোট ব্যালটে গণসম্মতি গ্রহণ করি, সেটিই হবে সবচেয়ে যৌক্তিক, প্রাসঙ্গিক ও গ্রহণযোগ্য পদক্ষেপ—এবং এতে অতিরিক্ত ব্যয়ও হবে না।”

তিনি জানান, “নোট অব ডিসেন্ট ছাড়া গণভোট আয়োজনের কোনো বিষয়ই ঐকমত্য কমিশনে আলোচনা হয়নি। রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছাবে, তা নিয়ে জাতীয় সনদ প্রণয়ন হবে এবং পরবর্তী নির্বাচিত সংসদ সেই সনদ বাস্তবায়ন করবে—এই অবস্থান থেকে প্রধান উপদেষ্টা সরে যেতে পারেন না।”

সালাহউদ্দিন আরও বলেন, “এখানে স্বার্থের সংঘাত (ক্ল্যাশ অব ইন্টারেস্ট) রয়েছে। এই সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্যই দায়িত্বপ্রাপ্ত। আমরা রাজনৈতিক দল হিসেবে সহযোগিতা করব, নির্বাচনে অংশ নেব, জনগণকে উদ্বুদ্ধ করব। কিন্তু সরকারের প্রধান এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি হিসেবে যেভাবে সুপারিশগুলো সরকারের কাছে দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে সরকার জুলাই সনদের চেতনা ও শর্ত থেকে অনেকটাই সরে গেছে।”