সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবেঃ ৮ দল।

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫
যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবেঃ ৮ দল।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে সরকারকে ১৬ নভেম্বর পর্যন্ত সময়সীমা দিয়েছে জামায়াতে ইসলামীসহ আট দলীয় জোট। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে দলগুলো।

বুধবার রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান চাই আমরা। তবে দাবি না মানা হলে ১৬ নভেম্বর রোববার সকালে আট দলের শীর্ষ নেতারা বৈঠক করবেন, এবং বৈঠক শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। জনগণের পাঁচ দফা দাবি উপেক্ষিত হলে যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।”

গোলাম পরওয়ার জানান, আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ঘিরে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে ১৩ নভেম্বর বৃহস্পতিবার আট দলের কর্মীরা দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন। এছাড়া ১৪ নভেম্বর শুক্রবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিনসহ আট দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।