সর্বশেষ
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালতআইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

কমলগঞ্জে রেললাইনে নাশকতার চেষ্টা: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিলেট-আখাউড়া রেলপথ

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫
কমলগঞ্জে রেললাইনে নাশকতার চেষ্টা: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিলেট-আখাউড়া রেলপথ

সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম বালিগাঁও এলাকায় দুর্বৃত্তরা রেললাইনের উপর স্লিপার ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে।

খবর পেয়ে দ্রুত রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের উপর থাকা স্লিপারগুলো সরিয়ে ফেলায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।

বুধবার ভোরের কোনো একসময় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার পলাশ দাস

স্থানীয়রা জানান, “বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো, কিন্তু তা হয়নি। ট্রেনের ধাক্কায় স্লিপার সরে যায়, পরে আমরা সেটি রেললাইন থেকে সরিয়ে ফেলি।” তারা আরও দাবি করেন, “এ ধরনের নাশকতামূলক ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।”

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার পলাশ দাস বলেন, “আমি জানতাম না এমন ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো, সেটা হয়নি — আল্লাহর রহমতে রক্ষা পেয়েছি। বিষয়টি খুবই দুঃখজনক। আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যে অবগত করেছি।”

স্থানীয় প্রশাসন ও রেলওয়ে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে।

কমলগঞ্জে রেললাইনে নাশকতার চেষ্টা: বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সিলেট-আখাউড়া রেলপথ | Live Bangla