সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মির্জা ফখরুল শেখ হাসিনার কাছ থেকে টাকা নিতেনঃ ফ্রান্স আ. লীগ নেতারা ওপেন চ্যালেঞ্জ।

প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫
মির্জা ফখরুল শেখ হাসিনার কাছ থেকে টাকা নিতেনঃ ফ্রান্স আ. লীগ নেতারা ওপেন চ্যালেঞ্জ।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছেন ফ্রান্স আওয়ামী লীগের নেতা আশরাফ ইসলাম। তিনি প্রশ্ন তুলেছেন, মির্জা ফখরুল কি জনতার সামনে বুক হাত রেখে বলতে পারবেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে দেশ-বিদেশে চিকিৎসার জন্য কোনো অর্থ গ্রহণ করেননি?

আশরাফ ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, “এখন তো দুদক, পুলিশ, গোয়েন্দা সংস্থা, মহাহিসাব নিরীক্ষক পরিদপ্তর—সবই সরকারের অধীন। শেখ হাসিনার সরকারি বা ব্যক্তিগত তহবিল থেকে বিরোধী দলের অসুস্থ নেতা, দুস্থ শিল্পী, সাংবাদিক, কবি, সাহিত্যিক, নায়ক-নায়িকারা যারা অনুদান নিয়েছেন, সব তথ্য সরকারি লেজারে লিপিবদ্ধ আছে। এতে লজ্জার কিছু নেই।”

তিনি আরও দাবি করেন, “প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সকল শ্রেণির মানুষকে সহযোগিতা করেছেন—এমনকি বিরোধী পক্ষের অসুস্থ নেতাদেরও। তবে কিছু ‘সুস্থ-সবল’ বিরোধী নেতা নিয়মিতই গোপনে গণভবনে গিয়ে মাসোহারা নিতেন। এর টাইম ও তারিখও গেটের লেজারবইতে উল্লেখ আছে।”

উল্লেখ্য, আশরাফ ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শৈশববন্ধু এবং তার পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন।