সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন

প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫
১৭ ডিসেম্বর শাকসু নির্বাচন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন। আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ নির্বাচন। শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. এ এম সারওয়ারউদ্দিন চৌধুরী নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

উপাচার্য বলেন, “নির্বাচন কমিশন সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন আয়োজন করবে। প্রশাসন কোনো ধরনের হস্তক্ষেপ করবে না।”

এর আগে বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণার সংবাদ সম্মেলন স্থগিত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা সন্ধ্যা থেকেই রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। পরে তারা রাত ১০টায় প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন।

রাত ১১টার দিকে কোষাধ্যক্ষ অধ্যাপক ইসমাইল হোসেন ও প্রক্টর মোখলেসুর রহমান আশ্বাস দিলেও শিক্ষার্থীরা অবস্থান ছাড়েননি। রাত ১টার দিকে উপাচার্য ও উপ-উপাচার্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১০ ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্নের প্রতিশ্রুতি দেন।

এদিকে নির্বাচন কমিশনের ওয়েবসাইট ইতোমধ্যে উদ্বোধন করা হয়েছে এবং গঠনতন্ত্র প্রকাশ করা হয়েছে।

তবে শিক্ষার্থীরা প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে জানায়— ৮ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে। বিক্ষোভ চলাকালে তারা স্লোগান দেন—
“৮ তারিখ নির্বাচন দিতে হবে”,
“লন্ডনের প্রেসক্রিপশন এই ক্যাম্পাসে চলবে না”,
“ভিসি-প্রো-ভিসি লন্ডনি”,
“আবু সাঈদ রুদ্র, শেষ হয়নি যুদ্ধ”।

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পলাশ বখতিয়ার বলেন, “আমাদের আন্দোলন কোনো দলের বিরুদ্ধে নয়। কিন্তু একটি পক্ষের প্রভাবে নির্বাচন পেছানো হয়েছে। গতকাল উপাচার্য আমাদের জানিয়েছিলেন ৯ বা ১০ ডিসেম্বর নির্বাচন হবে। আজ হঠাৎ ১৭ ডিসেম্বর ঘোষণা— যা আমরা মানছি না।”

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।