সর্বশেষ
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালতআইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শেখ হাসিনার রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতঃ ইউরোপের পাঁচ আন্তর্জাতিক সংগঠনের নিন্দা।

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৫
শেখ হাসিনার রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতঃ ইউরোপের পাঁচ আন্তর্জাতিক সংগঠনের নিন্দা।

ইউরোপের পাঁচটি আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া রায়ের তীব্র নিন্দা জানিয়েছে। তারা অভিযোগ করেছে—রায়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, যা বিচার বিভাগের স্বাধীনতা ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডকে ক্ষুণ্ন করেছে।

বিবৃতিতে সই করেছে যে সংগঠনগুলো—

  • ইউরোপীয়ান বাংলাদেশ ফোরাম (ইইউ ও গ্রেট ব্রিটেন)
  • আর্থ সিভিলাইজেশন নেটওয়ার্ক (গ্লোবাল নেটওয়ার্ক)
  • ফ্রিডম অ্যান্ড জাস্টিস অ্যালায়েন্স (গ্লোবাল প্ল্যাটফর্ম)
  • সাউথ এশিয়া ডেমোক্র্যাটিক ফোরাম (বেলজিয়াম)
  • ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ (জার্মানি)

লন্ডনভিত্তিক মানবাধিকার ও অ্যাডভোকেসি সংগঠনগুলোর এই জোট জানায়, তারা এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব, জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, ইইউ এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস, যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড লেবার ব্যুরো, ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশন, কমনওয়েলথ সচিবালয়, এবং সংশ্লিষ্ট জাতিসংঘ বিশেষ প্রতিবেদকদের কাছে চিঠি পাঠিয়েছে।

জোটটির মতে, ১৯৭১ সালের যুদ্ধাপরাধ মোকাবিলার উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন তার মৌলিক নীতিমালা থেকে বিচ্যুত হয়েছে। বিশেষ করে—

  • আসামির অনুপস্থিতিতে বিচার ও মৃত্যুদণ্ড
  • বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
  • তড়িঘড়ি বিচার কার্যক্রম
  • আইনজীবী নিয়োগ ও প্রতিরক্ষা অধিকার সীমিত করা
  • আসামি ও সাক্ষীর অনুপস্থিতি
  • বিচার প্রক্রিয়া নিয়ে যোগসাজশের অভিযোগ

এসব কারণেই রায়টিকে জোটটি “গভীরভাবে ত্রুটিপূর্ণ” এবং রাজনৈতিকভাবে প্রভাবিত বলে অভিহিত করেছে। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার বন্ধে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।