সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ঋণখেলাপি থাকায় কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল মুন্সীর নির্বাচন অনিশ্চিত

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৬
ঋণখেলাপি থাকায় কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল  মুন্সীর নির্বাচন অনিশ্চিত

কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ঋণখেলাপি হওয়ায় নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। ঋণখেলাপির তালিকা থেকে তার নাম বাদ দিতে হাইকোর্টের দেওয়া আদেশ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার আদালত স্থগিত করেছেন। ফলে তিনি ঋণখেলাপি হিসেবেই থাকছেন।

এর আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ৭৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। ওই তালিকায় ৩ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে তার প্রতিদ্বন্দ্বী এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ আপত্তি জানান। হাসনাত আব্দুল্লাহকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট সমর্থন দিয়েছে।

এর মধ্যেই ঋণখেলাপির তালিকায় মঞ্জুরুল আহসান মুন্সীর নাম উঠে আসে। এ তালিকা স্থগিত করে হাইকোর্ট আদেশ দিয়েছিলেন। পরে ওই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার চেম্বার আদালত হাইকোর্টের সেই আদেশ স্থগিত করেন।