সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বাবার গড়া দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ, এহসানুল হুদার মনোনয়ন বাতিলের পথে

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬
বাবার গড়া দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ, এহসানুল হুদার মনোনয়ন বাতিলের পথে

নিজের বাবা গঠিত ‘বাংলাদেশ জাতীয় দল’ বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে কিশোরগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন পাওয়া সৈয়দ এহসানুল হুদার প্রার্থিতা বাতিলের সম্ভাবনা তৈরি হয়েছে। হলফনামায় তথ্য বিভ্রাট, অসম্পূর্ণ তথ্য ও গুরুতর ত্রুটির অভিযোগে তার মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, বিশেষ বন্দোবস্তের আওতায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক যথাযথ যাচাই ছাড়াই এহসানুল হুদার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন। তবে তার দাখিল করা হলফনামায় একাধিক গুরুতর অনিয়ম পাওয়া গেছে।

অভিযোগ অনুযায়ী, হলফনামায় প্রার্থীর ছবি, স্বাক্ষর ও তারিখ নেই। ৩ নম্বর কলামের ‘খ’ অনুচ্ছেদে ভুল তথ্য এবং ‘গ’ অনুচ্ছেদে অসম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছে। ৭ নম্বর কলামের ‘ক’ অনুচ্ছেদে তথ্য ভুল, ৮ নম্বর কলাম পুরোপুরি ফাঁকা এবং ১০ নম্বর কলামের ‘ক’ অনুচ্ছেদও ত্রুটিপূর্ণ। এছাড়া হলফনামাটি প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট বা নোটারি পাবলিক দ্বারা সত্যায়িত না করেই জমা দেওয়া হয়েছে।

পত্রিকায় প্রকাশিত সংবাদ অনুযায়ী, জেলা নির্বাচন অফিস থেকে গণমাধ্যমকর্মীদের কাছে সরবরাহ করা কপিতে দেখা গেছে—কিশোরগঞ্জ-৫ আসনের বিএনপি প্রার্থী সৈয়দ এহসানুল হুদার হলফনামায় তার কোনো স্বাক্ষর নেই।

অভিযোগকারীদের দাবি, এসব অনিয়ম সাধারণ ত্রুটি নয়; বরং নির্বাচন আইন ও আচরণবিধির গুরুতর লঙ্ঘন। নির্বাচন কমিশন যদি কোনো বিশেষ প্রভাবের বাইরে থেকে সিদ্ধান্ত নেয়, তাহলে আগামী দু–এক দিনের মধ্যেই এহসানুল হুদার প্রার্থিতা বাতিল হতে পারে।