সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আচরণবিধি লঙ্ঘনে সিলেট-৫ আসনে জমিয়ত প্রার্থী উবায়দুল্লাহ ফারুককে শোকজ

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬
আচরণবিধি লঙ্ঘনে সিলেট-৫ আসনে জমিয়ত প্রার্থী উবায়দুল্লাহ ফারুককে শোকজ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সভা আয়োজন ও দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে সিলেট-৫ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী উবায়দুল্লাহ ফারুককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান।

নোটিশে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে—কেন তাঁর বিরুদ্ধে প্রার্থিতা বাতিলসহ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না।

সোমবার (১২ জানুয়ারি) এই নোটিশ জারি করা হয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব।

উবায়দুল্লাহ ফারুক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী।

নোটিশে উল্লেখ করা হয়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে জকিগঞ্জ উপজেলার জকিগঞ্জ বাজারের সোনার বাংলা সেন্টারে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে নির্বাচনি প্রচারণা চালানো হয়। এ সময় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কর্মকর্তারা উপস্থিত হলে উবায়দুল্লাহ ফারুকের কর্মীরা অশ্লীল স্লোগান দেন এবং ভীতি সঞ্চারের উদ্দেশ্যে উচ্চস্বরে কথা বলতে থাকেন। এ সময় সিদ্দিকুর রহমান পাপলু নামে একজন প্রকাশ্যে অশালীন আচরণ করেন বলে নোটিশে উল্লেখ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুষ্ঠান শেষ করার অনুরোধ জানালেও তা অমান্য করে সভা চালিয়ে যাওয়া হয় এবং ভোট প্রার্থনা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে জানতে সিলেট-৫ আসনের প্রার্থী উবায়দুল্লাহ ফারুকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি।