সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পেট্রলপাম্পের টাকা না দিয়ে কর্মচারীকে গাড়ি চাপা দিলো বিএনপি নেতা।

প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৬
পেট্রলপাম্পের টাকা না দিয়ে কর্মচারীকে গাড়ি চাপা দিলো বিএনপি নেতা।

রাজবাড়ীতে তেলের টাকা পরিশোধ না করে উল্টো প্রাইভেট কারের চাপায় পেট্রোল পাম্পের এক কর্মচারী নিহত হয়েছেন। নিহতের নাম রিপন সাহা। এ ঘটনায় যুবদল নেতা আবুল হাসেম সুজন ও তাঁর প্রাইভেট কারের চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় করিম ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে। নিহত রিপন সাহা সদর উপজেলার খানখানাপুর সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে।

ফিলিং স্টেশনের কর্মচারীদের ভাষ্য, একটি কালো প্রাইভেট কার পাম্পে এসে পাঁচ হাজার টাকার তেল নেয়। টাকা পরিশোধ না করে গাড়িটি চলে যাওয়ার চেষ্টা করলে রিপন সামনে দাঁড়িয়ে বাধা দেন। এ সময় গাড়িটি তাঁকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। ঘটনাস্থলেই রিপনের মৃত্যু হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটি পাম্পে থামার পর ঠিকাদার আবুল হাসেম সুজন গাড়ি থেকে নেমে পাশে দাঁড়িয়ে রিপনকে দিয়ে তেল নেন। তেল নেওয়ার পর তিনি গাড়ির পেছনের সিটে ওঠেন।

রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৭৬ নম্বরের প্রাইভেট কারটি তেল নিয়ে টাকা না দিয়ে চলে যাচ্ছিল। টাকা চাইতে রিপন গাড়ির সামনে গেলে তাঁকে চাপা দেওয়া হয়। পরে অন্য এক শ্রমিক মহাসড়কে রিপনের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাঁর মাথা ও মুখ থেঁতলানো ছিল।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আবুল হাসেম সুজন ও চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে হত্যা ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন।