সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে ইসি ঘেরাও করেছে ছাত্রদল।

প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬
পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে ইসি ঘেরাও করেছে ছাত্রদল।

ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ছাত্রসংসদ নির্বাচন পেছানোর অভিযোগে ছাত্রদল ও বিএনপির সমালোচনা করেছেন।

এক লিখিত বক্তব্যে তিনি বলেন, ছাত্রসংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে ছাত্রদল এখন পেশিশক্তির ওপর ভর করে নির্বাচন পেছানোর জন্য নির্বাচন কমিশন অফিস ঘেরাও করছে। শিক্ষার্থীদের ম্যান্ডেটের ওপর এই সংগঠনের কোনো আস্থা নেই বলেও মন্তব্য করেন তিনি।

নুরুল ইসলাম সাদ্দাম দাবি করেন, শিক্ষার্থীরা প্রতিটি ক্যাম্পাসে ছাত্রদলকে পরিত্যাগ করেছে। শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে রাজনীতি করা সম্ভব কি না—সে প্রশ্নও তোলেন তিনি। একই সঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীদের অধিকারের সঙ্গে তামাশা করলে এর উপযুক্ত জবাব দেওয়া হবে।

বক্তব্যে তিনি আরও বলেন, অতীতেও প্রতিটি ছাত্রসংসদ নির্বাচন পেছানোর জন্য ছাত্রদল ব্যর্থ চেষ্টা করেছে। এরপর বিএনপির ‘সিন্ডিকেট’ ব্যবহার করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচন বানচালের চক্রান্ত করা হয় বলে অভিযোগ করেন তিনি। তবে সে সময় সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে নির্বাচন কমিশন শাকসুকে প্রজ্ঞাপনের আওতামুক্ত রাখে।

বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে শিবির সভাপতি বলেন, শাকসু নির্বাচন যাতে না হয়, সেজন্য কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে আবারও নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, বিএনপি যতবার ক্ষমতায় ছিল, একবারও কোনো ছাত্রসংসদ নির্বাচন দেয়নি।

বক্তব্যের শেষাংশে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিএনপির ‘ভোটাধিকারের জন্য আন্দোলন’ কেবল রাজনৈতিক বক্তব্য মাত্র। তাদের মূল উদ্দেশ্য ক্ষমতায় গিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করা বলেও মন্তব্য করেন তিনি।