সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মসজিদে ঢুকে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা করেছে বিএনপি।

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬
মসজিদে ঢুকে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা করেছে বিএনপি।

রাজধানীর মিরপুরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর মডেল থানাধীন পীরেরবাগ আল মোবারক মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, হামলায় জামায়াতে ইসলামীর অন্তত ১৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। ঘটনার পর জামায়াতের কয়েকজন নেতাকর্মীকে মসজিদের ভেতরে আটকে রাখা হয় বলেও অভিযোগ রয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের ভেতরে ও বাইরে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়। হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের মধ্যে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি হাফেজ আবু তাহের রয়েছেন।

ঘটনাস্থলটি ঢাকা-১৫ আসন (মিরপুর-কাফরুল) এলাকায় অবস্থিত। এ আসন থেকেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।