সর্বশেষ
বিরোধীদলীয় নেতার জাপান সফর শুরু আজমধ‍্যপ্রাচ‍্যে ৮.৬ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে যুক্তরাষ্ট্র।ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ ইসলামি রেভ্যলুশনারি গার্ড নিহতউত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ, ৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধারচা-শ্রমিকদের বঞ্চনার বাস্তবতা নিয়ে ঢাবিতে পথনাটক ‘১৭০ টাকা’বাস দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এসি বাসে ইমার্জেন্সি ডোর ও নন-এসি বাসের জানালায় স্টিলের রড অপসারণের নির্দেশ।বিধবার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।রাজধানীর গির্জায় ঢুকে ফাদারের হাত-পা বেঁধে টাকা লুট।বিরোধীদলীয় নেতার জাপান সফর শুরু আজমধ‍্যপ্রাচ‍্যে ৮.৬ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে যুক্তরাষ্ট্র।ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ ইসলামি রেভ্যলুশনারি গার্ড নিহতউত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ, ৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধারচা-শ্রমিকদের বঞ্চনার বাস্তবতা নিয়ে ঢাবিতে পথনাটক ‘১৭০ টাকা’বাস দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এসি বাসে ইমার্জেন্সি ডোর ও নন-এসি বাসের জানালায় স্টিলের রড অপসারণের নির্দেশ।বিধবার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।রাজধানীর গির্জায় ঢুকে ফাদারের হাত-পা বেঁধে টাকা লুট।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেটের ৬টি আসনে কে কোন প্রতীকে লড়বেন।

প্রকাশিত: ২১ জানুয়ারি, ২০২৬
সিলেটের ৬টি আসনে কে কোন প্রতীকে লড়বেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে চূড়ান্ত প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সিলেট-১ আসনে আটজন, সিলেট-২ আসনে পাঁচজন, সিলেট-৩ আসনে ছয়জন, সিলেট-৪ আসনে পাঁচজন, সিলেট-৫ আসনে চারজন এবং সিলেট-৬ আসনে পাঁচজন প্রার্থী চূড়ান্ত প্রতীক পেয়েছেন।

সিলেট-১ (আসন ২২৯):

বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মাওলানা হাবিবুর রহমান (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাহমুদুল হাসান (হাতপাখা), গণঅধিকার পরিষদের আকমল হোসেন (ট্রাক), বাসদের প্রণব জ্যোতি পাল (মই), কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আনোয়ার হোসেন (কাস্তে), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. শামীম মিয়া (আপেল) এবং সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর সঞ্চয় কান্ত দাস (কাঁচি)।

সিলেট-২ (আসন ২৩০):

বিএনপির মোছা. তাহসিনা রুশদী (ধানের শীষ), খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাহির আলী (দেওয়াল ঘড়ি), ইসলামী আন্দোলনের মো. আমির উদ্দিন (হাতপাখা), জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী (লাঙ্গল) এবং গণফোরামের মো. মুজিবুল হক (উদীয়মান সূর্য)।

সিলেট-৩ (আসন ২৩১):

বিএনপির মোহাম্মদ আব্দুল মালিক (ধানের শীষ), খেলাফত মজলিসের মুসলেহ উদ্দিন রাজু (রিকশা), ইসলামী আন্দোলনের রেদওয়ানুল হক চৌধুরী (হাতপাখা), জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী মোস্তাকিম রাজা চৌধুরী (ফুটবল) এবং মইনুল বকর (কম্পিউটার)।

সিলেট-৪ (আসন ২৩২):

বিএনপির আরিফুল হক চৌধুরী (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. জয়নাল আবেদীন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের মাওলানা জাহিদ আহমেদ (হাতপাখা), গণঅধিকার পরিষদের জহিরুল ইসলাম (ট্রাক) এবং জাতীয় পার্টির মোহাম্মদ মজিবুর রহমান (লাঙ্গল)।

সিলেট-৫ (আসন ২৩৩):

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ওবায়দুল্লাহ ফারুক (খেজুরগাছ), খেলাফত মজলিসের মোহাম্মদ আব্দুল হাসান (দেওয়াল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী মামুনুর রশীদ (ফুটবল) এবং বাংলাদেশ মুসলিম লীগের মো. বিল্লাল উদ্দিন (হারিকেন)।

সিলেট-৬ (আসন ২৩৪):

বিএনপির এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মোহাম্মদ সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা), গণঅধিকার পরিষদের জহিদুর রহমান (ট্রাক), জাতীয় পার্টির মোহাম্মদ আবদুন নূর (লাঙ্গল) এবং স্বতন্ত্র প্রার্থী মো. ফখরুল ইসলাম (হেলিকপ্টার)।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রার্থীরা নিজ নিজ এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন।