সর্বশেষ
ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলামার্কিন নাগরিকদের অবিলম্বে সৌদি ত্যাগের নির্দেশইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সিনেটরদুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলামার্কিন নাগরিকদের অবিলম্বে সৌদি ত্যাগের নির্দেশইরান যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সিনেটরদুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশ
Live Bangla Logo

ঢাকা-৭ আসনের জামায়াত প্রার্থীর সমাবেশে অস্ত্র সহ বহিরাগত দুই ব্যক্তি আটক।

প্রকাশিত: ২৩ জানুয়ারী, ২০২৬
ঢাকা-৭ আসনের জামায়াত প্রার্থীর সমাবেশে অস্ত্র সহ বহিরাগত দুই ব্যক্তি আটক।

ঢাকা–৭ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাজী এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশ থেকে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর চকবাজার এলাকায় মৌলভীবাজার টাওয়ারে ব্যবসায়িক সমিতির উদ্যোগে হাজী এনায়েত উল্লাহর পক্ষে আয়োজিত সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে। চকবাজার থানা জামায়াতের আমির মো. আনিসুর রহমান জানান, সমাবেশ চলাকালে খবর আসে যে দেশীয় অস্ত্রসহ তিন যুবক সমাবেশস্থলে অবস্থিত একটি ভবনে প্রবেশের চেষ্টা করছে। এ সময় নেতা-কর্মীরা নিরাপত্তার দায়িত্বে থাকা গার্ডদের সহায়তায় তিনজনের মধ্যে দুইজনকে আটক করে থানায় খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে অস্ত্রসহ আটক দুই যুবককে চকবাজার থানায় নিয়ে যায়।

হাজী এনায়েত উল্লাহ ব্যবসায়িক সমিতির তিনবারের নির্বাচিত সভাপতি ছিলেন।

এ বিষয়ে চকবাজার থানার ডিউটি অফিসার বলেন, আটক ব্যক্তিদের পরিচয় এবং তারা কী উদ্দেশ্যে অস্ত্র বহন করছিলেন তা যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত চলমান থাকায় আপাতত বিস্তারিত জানানো সম্ভব নয়। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।