সর্বশেষ
বার্মিংহামে নারীকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার অভিযোগে এক যুবক গ্রেপ্তার।রাজশাহীর চারঘাটে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ।মৌলভীবাজারে পাহাড়ি ঢলে বন‍্যা, তলিয়ে গেছে পাকা ধান।Israel has begun intercepting Gaza-bound Global Sumud Flotilla aid boatsTrump: Putin offered to help settle Iranian nuclear enrichment impasseমাদ্রিদে ১-১ সমতা, লন্ডনের জন্য রোমাঞ্চ জমিয়ে রাখল আর্সেনাল-আতলেতিকোUK’s ‘terrorism’ laws risk overreach, watchdog warnsTrump vows to maintain Iran blockade, Tehran threaten ‘practical’ actionবার্মিংহামে নারীকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার অভিযোগে এক যুবক গ্রেপ্তার।রাজশাহীর চারঘাটে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ।মৌলভীবাজারে পাহাড়ি ঢলে বন‍্যা, তলিয়ে গেছে পাকা ধান।Israel has begun intercepting Gaza-bound Global Sumud Flotilla aid boatsTrump: Putin offered to help settle Iranian nuclear enrichment impasseমাদ্রিদে ১-১ সমতা, লন্ডনের জন্য রোমাঞ্চ জমিয়ে রাখল আর্সেনাল-আতলেতিকোUK’s ‘terrorism’ laws risk overreach, watchdog warnsTrump vows to maintain Iran blockade, Tehran threaten ‘practical’ action
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

দিনাজপুরকে সিটি করপোরেশন করার ঘোষণা জামায়াত আমিরের

প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬
দিনাজপুরকে সিটি করপোরেশন করার ঘোষণা জামায়াত আমিরের

দিনাজপুর: জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে দিনাজপুরকে সিটি করপোরেশন করা হবে বলে ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিনাজপুরের বড় মাঠে ১০ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে দিনাজপুরের মানুষ গ্যাস সুবিধা পাবে। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ বাড়িয়ে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, কৃষিকে আর পুরনো ধাঁচে চালানো হবে না। আধুনিকায়ন ও আধুনিক লজিস্টিক সরবরাহ ব্যবস্থার মাধ্যমে কৃষকের হাতে ন্যায্যমূল্য পৌঁছে দিয়ে উৎপাদন বাড়ানো হবে।

কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়া ও সংরক্ষণের অভাবে ফসল নষ্ট হওয়ার অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, এসব সমস্যা সমাধান করা হবে। ফসল ও সবজির সংরক্ষণ নিশ্চিত করতে জায়গায় জায়গায় সংরক্ষণাগার গড়ে তোলা হবে।

তিনি আশ্বাস দেন, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে এবং সারা বছর দেশবাসী ন্যায্য দামে কৃষিপণ্য পাবে।