সর্বশেষ
সিলেটে শহর, মহাসড়ক ও রেল উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পরিকল্পনার ঘোষণা।বিরোধীদলীয় নেতার জাপান সফর শুরু আজমধ‍্যপ্রাচ‍্যে ৮.৬ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে যুক্তরাষ্ট্র।ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ ইসলামি রেভ্যলুশনারি গার্ড নিহতউত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ, ৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধারচা-শ্রমিকদের বঞ্চনার বাস্তবতা নিয়ে ঢাবিতে পথনাটক ‘১৭০ টাকা’বাস দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এসি বাসে ইমার্জেন্সি ডোর ও নন-এসি বাসের জানালায় স্টিলের রড অপসারণের নির্দেশ।বিধবার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।সিলেটে শহর, মহাসড়ক ও রেল উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও পরিকল্পনার ঘোষণা।বিরোধীদলীয় নেতার জাপান সফর শুরু আজমধ‍্যপ্রাচ‍্যে ৮.৬ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে যুক্তরাষ্ট্র।ইরানে অবিস্ফোরিত বোমা অপসারণের সময় বিস্ফোরণে ১৪ ইসলামি রেভ্যলুশনারি গার্ড নিহতউত্তরায় বাবার সামনে থেকে মেয়েকে অপহরণ, ৯ দিন পর গাজীপুর থেকে উদ্ধারচা-শ্রমিকদের বঞ্চনার বাস্তবতা নিয়ে ঢাবিতে পথনাটক ‘১৭০ টাকা’বাস দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এসি বাসে ইমার্জেন্সি ডোর ও নন-এসি বাসের জানালায় স্টিলের রড অপসারণের নির্দেশ।বিধবার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বগুড়াকে সিটি করপোরেশন ও চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার জামায়াত আমিরের

প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৬
বগুড়াকে সিটি করপোরেশন ও চাঁদাবাজিমুক্ত করার অঙ্গীকার জামায়াত আমিরের

বগুড়া, শনিবার—বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বগুড়াকে আগের মতো শিক্ষা ও সমৃদ্ধির নগরীতে পরিণত করা হবে এবং কোনোভাবেই চাঁদাবাজি করতে দেওয়া হবে না। নির্বাচিত হলে বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার ঘোষণা দেন তিনি।

শনিবার দুপুরে বগুড়া আলফাতুন্নেসা মাঠে ১০ দলীয় ঐক্যজোট আয়োজিত নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

তিনি বলেন, জামায়াত নিজেরা চাঁদাবাজি, টাকা পাচার ও সন্ত্রাসে জড়াবে না এবং কাউকেও এসব করতে দেবে না। নারীদের সম্মান ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, মায়েদের সম্মান জীবনের চেয়েও বেশি। নারীরা যোগ্যতা অনুযায়ী নিজের ইচ্ছামতো চাকরি করতে পারবে এবং সরকার তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করবে।

যুবকদের বিষয়ে ডা. শফিকুর রহমান বলেন, বেকার ভাতা দিয়ে বেকারত্ব বাড়ানোর পথে তারা হাঁটতে চান না। যুবকদের দক্ষ করে কাজ শেখানো হবে এবং সম্মানের সঙ্গে জীবনযাপনের সুযোগ তৈরি করা হবে, যাতে তারা কারও দয়ার ওপর নির্ভরশীল না থাকে।

সমাবেশে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান এবং ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থীদের বিজয়ী করার অনুরোধ করেন। তাঁর ভাষায়, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে ‘হ্যাঁ’ ভোট ও দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। সাতজন প্রার্থীকে জনগণের আমানত হিসেবে তুলে ধরে তাদের বিজয়ের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান জানান তিনি।