সর্বশেষ
দুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশস্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সারসংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারাহরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান।দুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশস্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সারসংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারাহরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান।
Live Bangla Logo

১০ দলীয় জোটে যোগ দিল বাংলাদেশ লেবার পার্টি, জোট ফের ১১ দলীয়।

প্রকাশিত: ২৪ জানুয়ারী, ২০২৬
১০ দলীয় জোটে যোগ দিল বাংলাদেশ লেবার পার্টি, জোট ফের ১১ দলীয়।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি জোটে যোগ দিয়েছে বাংলাদেশ লেবার পার্টি। এর মধ্য দিয়ে জোটটি আবার ১১ দলীয় রূপ নিল।

শনিবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলীয় নির্বাচনি ঐক্যের নেতাদের বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে নতুন দলের যোগদানের ঘোষণা দেওয়া হয়।

এর আগে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের ঘোষণা থাকলেও শেষ মুহূর্তে ইসলামী আন্দোলন সরে যাওয়ায় জোটটি এতদিন ১০ দলীয় হিসেবেই পরিচিত ছিল।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা এটিএম মা‘ছুম বলেন, ১০ দলীয় নির্বাচনি ঐক্যের ব্যানারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া হচ্ছে এবং প্রার্থীরা নিজ নিজ আসনে প্রচারে ব্যস্ত। আজ বাংলাদেশ লেবার পার্টির আনুষ্ঠানিক যোগদানকে তিনি ‘সৌভাগ্যের বিষয়’ হিসেবে উল্লেখ করেন এবং ফ্যাসিবাদবিরোধী ও দেশপ্রেমিক সব দলকে নিয়ে এগোনোর প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, সুন্দর, মানবিক, বৈষম্যমুক্ত ন্যায়-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এই ঐক্য গড়ে উঠেছে, যা ‘জুলাই চেতনা’ ধারণ করে।

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন, গত সাড়ে ১৫ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তারা সক্রিয় ছিলেন এবং অতীতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটে জামায়াতের সঙ্গেই ছিলেন। জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার কর্মী হিসেবে তারা নতুন করে যাত্রা শুরু করছেন। তবে যুক্ত হওয়ার ফলে আসন ভাগাভাগির কোনো সুযোগ নেই বলেও তিনি জানান।

প্রেস ব্রিফিংয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরসহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।