সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

চট্টগ্রামে বিএনপির সমাবেশে, তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৬
চট্টগ্রামে বিএনপির সমাবেশে, তারেক রহমানকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল

চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। রবিবার সকাল ৭টা থেকেই চট্টগ্রাম নগরী ও আশপাশের জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হচ্ছেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই মাঠে  সকাল সাড়ে ১১টার দিকে বক্তব্য রাখবেন।

ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও ধানের শীষের স্লোগান দিয়ে নেতাকর্মীসহ মানুষজন আসছেন।ফাহমিদুল ইসলাম নামে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকার এক বাসিন্দা কালের কণ্ঠকে বলেন, ‘তারেক জিয়াকে দেখার জন্য ও বক্তব্য সরাসরি শোনার জন্য চলে এসেছি।’

দলীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের একটি হোটেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তরুণদের সঙ্গে পলিসি ডায়ালগে অংশ নেবেন। এরপর বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশে যোগ দেবেন। চট্টগ্রাম সফর শেষে ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক পথসভায় অংশ নেওয়ার কর্মসূচি রয়েছে।

এদিকে মহাসমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন রয়েছে সমাবেশস্থলে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। সমাবেশে ১০ থেকে ১৫ লাখ লোকের সমাগম হবে।চট্টগ্রামজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। মানুষের ঢল নামবে পলোগ্রাউন্ড মাঠে।’