সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

গণসংযোগকালে ঢাকা-১৮ আসনের আরিফুল ইসলাম আদীবের ওপর বিএনপির হামলার অভিযোগ

প্রকাশিত: ২৬ জানুয়ারি, ২০২৬
গণসংযোগকালে ঢাকা-১৮ আসনের আরিফুল ইসলাম আদীবের ওপর বিএনপির হামলার অভিযোগ

রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় ঢাকা-১৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবের ওপর হামলার অভিযোগ উঠেছে।

সোমবার সকালে ওই এলাকায় গণসংযোগে গেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন আদীব।

হামলার বিষয়ে আরিফুল ইসলাম আদীব ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় বিএনপির সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়েছে। তিনি দাবি করেন, তার সহযোদ্ধারা হামলা প্রতিরোধের চেষ্টা করছেন এবং পরিস্থিতি প্রতিকূল হলেও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এনসিপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, স্থানীয় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে একদল লোক এ হামলা চালায়।

দলটির মিডিয়া সেল জানায়, এর আগের দিন রোববারও একই এলাকায় এনসিপির নেতাকর্মীদের হেনস্তা করা হয়। পরে রাতে বিষয়টি ঢাকা-১৮ আসনের বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরকে জানানো হলে তিনি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশ্বাস দেন বলে দাবি করা হয়।