সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

আজ ৪ জেলায় নির্বাচনী জনসভা করবেন আমিরে জামায়াত।

প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬
আজ ৪ জেলায় নির্বাচনী জনসভা করবেন আমিরে জামায়াত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (২৭ জানুয়ারি) চার জেলায় জনসভায় যোগ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দলীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় যশোরে, দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরায়, বেলা সাড়ে ৩টায় খুলনায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাটে জনসভা অনুষ্ঠিত হবে। প্রতিটি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির। সব কর্মসূচি শেষে তিনি রাতে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন।

পরদিন বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় জামালপুরে, দুপুর ১২টায় শেরপুরে এবং বিকেল সাড়ে ৪টায় ময়মনসিংহে জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব জনসভাতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. শফিকুর রহমান।

এর আগে সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়া, দুপুর ১২টায় মেহেরপুর, বিকেল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গা এবং সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহে অনুষ্ঠিত জনসভায় অংশ নেন জামায়াত আমির।