সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সালাহউদ্দিন আহমদকে টাকার মালা পরিয়ে দিলেন মহিলাদলের নেত্রী।

প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬
সালাহউদ্দিন আহমদকে টাকার মালা পরিয়ে দিলেন মহিলাদলের নেত্রী।

বিএনপি দলীয় কক্সবাজার–১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের গলায় টাকার মালা পরিয়ে দেওয়ার একটি ঘটনা ঘটেছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়ায় এক নির্বাচনী পথসভায় এক নারী সালাহউদ্দিন আহমদের গলায় ওই টাকার মালা পরিয়ে দেন। দলীয় সূত্রে জানা গেছে, ওই নারী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী। পরে সালাহউদ্দিন আহমদ মালাটি খুলে আরেক নারীর গলায় পরিয়ে দেন।

পথসভায় বক্তব্যে সালাহউদ্দিন আহমদ বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে বিএনপি ও দেশের মানুষ বাংলাদেশের ‘বাকবদলের নির্বাচন’ হিসেবে দেখছে। তাঁর দাবি, এ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা পুনরুদ্ধার হবে এবং দীর্ঘদিনের অপশাসন থেকে জাতি মুক্তি পাবে।

তিনি আরও বলেন, জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় এলে দলের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে কর্মমুখী হাতে পরিণত করা হবে।