সর্বশেষ
দুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশস্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সারসংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারাহরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান।দুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশস্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সারসংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারাহরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান।
Live Bangla Logo

১১ দলীয় নির্বাচনি ঐক্য’ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে: মামুনুল হক

প্রকাশিত: ২৮ জানুয়ারী, ২০২৬
১১ দলীয় নির্বাচনি ঐক্য’ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে: মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বলেছেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ‘১১ দলীয় নির্বাচনি ঐক্য’ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে। দেশের প্রতিটি মানুষ পরিবর্তন, দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চায় বলেই এই বিজয় নিশ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখী স্কুল সংলগ্ন মাঠে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, শাহজালালের পূণ্যভূমি সিলেট আগামী দিনে ইসলামপন্থীদের ঘাঁটি হিসেবে বিবেচিত হবে। আজকের জনসভা প্রমাণ করে গোলাপগঞ্জ-বিয়ানীবাজার দাঁড়িপাল্লার ঘাঁটি। তিনি আরও বলেন, মানুষ পুরোনো কাউকে ক্ষমতায় দেখতে চায় না; অনেকেই এবার ইসলামী দলগুলোকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। আগামী দিনের রাজনীতি হবে বাংলাদেশপন্থীদের রাজনীতি—কারণ এটি শাহজালালের দেশ।

সমাবেশে তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান। তার ভাষায়, ‘হ্যাঁ’ জয়ী হলে গণ–অভ্যুত্থান সফল হবে এবং জুলাই সনদ বাস্তবায়িত হবে। একই সঙ্গে তিনি ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আলেম-ওলামা ও গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান।

গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের মাস্টার আব্দুল আজিজের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাবিবউল্লাহ দস্তগীর ও সহকারী সেক্রেটারি এহতেশামুল আলম জাকারিয়ার যৌথ পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, ১১ দলীয় ঐক্য বিজয়ী হলে আগামী দিনের প্রধানমন্ত্রী সিলেট থেকেই আসবে। জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সিলেটের ছয়টি আসনে জোট প্রার্থীদের বিজয়ে কাজ করার পাশাপাশি ভারতীয় আগ্রাসন রুখতে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন নির্বাচিত হলে আধুনিক ও নিরাপদ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়ার প্রতিশ্রুতি দেন।

সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন নিয়াজী, সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম, মহানগর শিবিরের সেক্রেটারি শহিদুল ইসলাম সাজু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম, প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল মুমেন জাহেদী ক্যারল, গোলাপগঞ্জ পৌর জামায়াতের আমীর রেহান উদ্দিন রায়হান, উপজেলা জামায়াতের নায়েবে আমীর জিন্নুর আহমদ চৌধুরী, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহিম, বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল আহাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।