সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

হাসিনাকে ‘লাত্থি দিয়ে’ ভারতে পাঠিয়েছি; আপনাদেরও সেভাবেই ডিল করব: সাদিক কায়েম

প্রকাশিত: ২৯ জানুয়ারি, ২০২৬
হাসিনাকে ‘লাত্থি দিয়ে’ ভারতে পাঠিয়েছি; আপনাদেরও সেভাবেই ডিল করব: সাদিক কায়েম

একটি রাজনৈতিক দল ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে দাবি করে তাদের সঙ্গে শেখ হাসিনার মতো ‘ডিল’ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসুর ভিপি সাদিক কায়েম।

তিনি বলেছেন, “আপনারা কি সেই হাসিনা হতে চান..? তাহলে বলে দিন। তাহলে আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি, যেভাবে লাত্থি দিয়ে ভারতে পাঠাই দিছি; ঠিক সেভাবে আমরা আপনার সাথে ডিল করব।”

দেশের পাঁচ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসংসদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদের’ আয়োজনে বৃহস্পতিবার বিকালে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে গণজমায়েতে তিনি এ কথা বলেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটে 'হ্যাঁ' এর পক্ষে প্রচার চালানোর এ অনুষ্ঠানে তিনি বলেন, “একটি দল, তারা ‘না’-এর পক্ষে অবস্থান নিয়েছে। এই ‘না’ মানে হচ্ছে ভারতের দালালি করা, দিল্লির দালালদের পক্ষে অবস্থান নেওয়া এবং আবার স্বাধীন বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের বন্দোবস্ত করা।

“এই ‘না’ মানে হল বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আবার জাতীয় নেতৃবৃন্দকে শহীদ করা, হত্যা করার পরিকল্পনা করা।”

জুলাই প্রজন্ম বেঁচে থাকতে ফ্যাসিবাদি রাজনীতি ও ‘না’-এর পক্ষে যারা ‘দালালি’ করছে তাদের কোনো জায়গা দেওয়া হবে না বলে হুশিয়ারি দেন তিনি।

ডাকসুর ভিপি বলেন, “আমাদের কষ্ট লাগে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা আমাদের সহযোদ্ধা ছিল, তারা আজকে ইনিয়ে বিনিয়ে ‘না’ এর পক্ষে অবস্থান নিচ্ছে।

“আমাদের সম্মানিত তারেক রহমান, তিনি বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন বারবার এবং বিভিন্ন ধরনের নাটক করছেন তার মঞ্চের মধ্যে। সেই নাটকের মঞ্চে একটিবারের জন্য ‘হ্যাঁ’ এর স্লোগান আমরা দেখতে পাই না। আমরা কোনো ‘হ্যাঁ’ এর ডায়লগ দেখতে পাই না।

“তাহলে আমরা কি ধরে নেব আপনি ‘না’ এর পক্ষে অবস্থান নিচ্ছেন? ‘না’ মানে হলো হাসিনা। ‘না’ মানে হচ্ছে মোদি। ‘না’ মানে হলো হাসিনার যে ফ্যাসিবাদী কাঠামো সেটা রাষ্ট্রের মধ্যে রেখে দেওয়া। ”

সাদিক কায়েম বলেন, “আপনারা কি সেই হাসিনা হতে চান? তাহলে বলে দিন। তাহলে আমরা হাসিনাকে যেভাবে ডিল করেছি, হাসিনাকে যেভাবে লাত্থি দিয়ে ভারতে পাঠাই দিছি, ঠিক সেভাবে আমরা আপনার সাথে ডিল করব।”

“সুতরাং আপনারা অবস্থান পরিষ্কার করেন, এখনো সময় আছে। আমরা আশা করব আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করবেন।"

সবশেষে সাদিক কায়েম সিলেটের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতিটি গ্রাম ও মহল্লায় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালাতে হবে।’

এই গণজমায়েতে অংশগ্রহণ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) জিএস সাঈদ বিন হাবীব, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)জিএস মাজহারুল ইসলাম।

এছাড়া সিলেট-১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক এএম সরওয়ারউদ্দিন চৌধুরী এই গণজমায়েতে অংশগ্রহণ করে সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।