সর্বশেষ
দুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশস্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সারসংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারাহরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান।দুবাইয়ে ইরান যুদ্ধের ছবি ভিডিও প্রকাশ করায় ১ বাংলাদেশি সহ ১০ জন গ্রেপ্তারবান্দরবানের পাহড়ে ২৫০০ একর জায়গায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ঘিরে প্রশ্নইরানের হামলায় আহত ইসরায়েলির সংখ্যা ২,৫৫৭ ও ১২ জন নিহত।দাজ্জালকে ফেরাতেই ইরানে আক্রমণ; নেতানিয়াহুর মন্তব্যে তোলপাড়প্রথম দিনেই সংসদে অনুমোদনের জন্য উপস্থাপন হবে অন্তর্বর্তী সরকারের ৩৯ অধ্যাদেশস্পিকার হাফিজ উদ্দিন, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সারসংসদ অধিবেশনে ড. ইউনূস–জাইমাসহ উপস্থিত ছিলেন যারাহরমুজ প্রণালিতে বাংলাদেশের তেলবাহী জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান।
Live Bangla Logo

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৩৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান

প্রকাশিত: ৩১ জানুয়ারী, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৩৩ নেতাকর্মীর জামায়াতে যোগদান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় পৃথক অনুষ্ঠানে বিএনপির ৩৩ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। তাদের মধ্যে শিবগঞ্জে হিন্দু সম্প্রদায়ের একজন বিএনপি কর্মীও রয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি হাইস্কুল মাঠে এবং সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আব্দুস সামাদ কলেজ মাঠে এ যোগদান অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জে ৮ জন বিএনপি নেতাকর্মীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান চাঁপাইনবাবগঞ্জ-০১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী। অপরদিকে সদর উপজেলায় ২৫ জন নেতাকর্মীকে ফুলের মালা পরিয়ে গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।

জামায়াতে যোগদানকারী নেতাকর্মীরা জানান, দলটির নীতি-আদর্শে অনুপ্রাণিত হয়েই তারা জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেবেন।

শিবগঞ্জে যোগদানকারীরা হলেন দাইপুকুরিয়া ইউনিয়নের মিয়াপুর গ্রামের মো. আবদুল কাদির ও আইস উদ্দিন, বাগবাড়ি পূর্বপাড়া গ্রামের মো. আইসুদ্দিন, মো. শামসুদ্দিন, শ্রী চমৎকার ও মো. সেরাজুল সদ্দার এবং উত্তর মকিমপুর গ্রামের মো. জুবায়ের ও মো. মোস্তাক।

হিন্দু সম্প্রদায়ের সদস্য শ্রী চমৎকার বলেন, জামায়াতে ইসলামী দলটির আদর্শ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড তাকে আকৃষ্ট করেছে বলেই তিনি যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন।

ড. কেরামত আলী বলেন, জামায়াতে ইসলামী ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে সবার জন্য ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করছে। এই আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দলের মানুষ জামায়াতে যোগ দিচ্ছেন।

সুন্দরপুরে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে। দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে কেউ যোগ দিতে চাইলে জামায়াতের দরজা খোলা রয়েছে। নির্বাচনের আগে এ ধরনের যোগদান দলীয় নেতাকর্মীদের আরও উজ্জীবিত করবে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমির আবু জার গিফারী, নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।