সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মাওলানা মামুনুল হকের পক্ষে প্রচারণায় নেমেছেন ১৩ আসনের নারীরা।

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬
মাওলানা মামুনুল হকের পক্ষে প্রচারণায় নেমেছেন ১৩ আসনের নারীরা।

রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সমর্থনে নারীদের একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে লালমাটিয়া এলাকা থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি মোহাম্মদপুরের আল্লাহ করিম মোড় ও শিয়া মসজিদ মোড় প্রদক্ষিণ করে আবার লালমাটিয়ায় এসে শেষ হয়।

মাওলানা মামুনুল হক ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতাদের একজন। তিনি ঢাকা-১৩ আসনে ঐক্য সমর্থিত প্রার্থী হিসেবে রিকশা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর সমর্থনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোবারক হোসাইন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আকরাম হোসাইন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

মিছিলটির নেতৃত্ব দেন এনসিপি ঢাকা মহানগর উত্তর-এর নেত্রী আনিকা তাহসিন। অংশগ্রহণকারীরা রিকশা প্রতীকের প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে মিছিলে অংশ নেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এলাকায় টেকসই পরিবর্তন এবং নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে মামুনুল হককে বিজয়ী করতে নারীরা ঐক্যবদ্ধ হয়েছেন। তারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত এলাকা গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

মামুনুল হকের নির্বাচনী প্রচার দলের গণমাধ্যম সমন্বয়ক মুহাম্মাদ জাহিদুজ্জামান স্ট্রিমকে জানান, রোববারের মিছিলে এনসিপির নারী নেতাকর্মীরাই অংশ নেন। খেলাফত মজলিসের নারী কর্মীরা উপস্থিত থাকলেও তারা মিছিলে অংশ নেননি।

তিনি বলেন, নারীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। তাঁর মতে, ঢাকা-১৩ আসনের নির্বাচনী প্রতিযোগিতায় নারী ভোটারদের সক্রিয়তা রিকশা প্রতীকের অবস্থানকে আরও শক্তিশালী করছে এবং প্রচারে নতুন গতি এনেছে।