সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

দুর্নীতিবাজদের ছাড় নয়, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ঘোষণা জামায়াত আমিরের

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৬
দুর্নীতিবাজদের ছাড় নয়, পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার ঘোষণা জামায়াত আমিরের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতিবাজদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা দুর্নীতির মাধ্যমে দেশের অর্থ বিদেশে পাচার করেছে, ক্ষমতায় এলে সেই অর্থ জনগণের কল্যাণে ফিরিয়ে আনা হবে।

শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কক্সবাজারকে অপার সম্ভাবনাময় পর্যটন এলাকা উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, পরিকল্পিত উন্নয়ন না হওয়ায় এই সম্ভাবনার যথাযথ বিকাশ হয়নি। দুর্নীতিবাজদের লুটপাটের কারণেই কক্সবাজার পিছিয়ে পড়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি কক্সবাজারে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সদর–রামু–ঈদগাঁও আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর, কক্সবাজার–২ আসনের প্রার্থী আবদুল্লাহ আল ফারুকসহ জোটের অন্যান্য নেতারা।

সমাবেশে জেলা জামায়াত ও ১১ দলীয় জোটের আঞ্চলিক, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।