সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বরিশালে নির্বাচনি জনসভা: ‘গুপ্ত দলের’ বিরুদ্ধে কড়া ভাষায় তারেক রহমান

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৬
বরিশালে নির্বাচনি জনসভা: ‘গুপ্ত দলের’ বিরুদ্ধে কড়া ভাষায় তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশে নতুন করে ‘জালেমের’ আবির্ভাব হয়েছে এবং গুপ্ত দলের লোকেরা জালেম হিসেবে প্রকাশ্যে এসেছে। তিনি অভিযোগ করেন, ইসলামের রাজনীতির কথা বলা এসব গোষ্ঠীর নেতারা নারীদের নিয়ে কলঙ্কিত ভাষা ব্যবহার করেছেন, যা নিন্দনীয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তারেক রহমান বলেন, যারা একসময় জনগণের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের ভাষাতেই এখন একটি রাজনৈতিক দল কথা বলছে—যাকে জনগণ ‘গুপ্ত’ নামে চেনে।

তিনি বলেন, যে দলের নেতারা দেশের মা–বোনদের প্রতি শ্রদ্ধা রাখে না, তাদের কষ্টকে সম্মান করে না, তাদের হাতে দেশের অগ্রগতি সম্ভব নয়। নারীদের পেছনে ফেলে বা ঘরে আটকে রেখে দেশ এগোনো যায় না; দেশ গড়তে নারী–পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

নির্বাচন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল ছাপাচ্ছে এবং বিভিন্ন প্রেসে জাল ব্যালট পেপার ছাপিয়ে আগেভাগেই ভোটকে প্রভাবিত করার চেষ্টা করছে। আইডি হ্যাকের নামে মিথ্যা বক্তব্য দিয়ে কেউ সৎ শাসন কায়েম করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

জুলাইয়ে শহীদ ও আহতদের পরিবারগুলোর প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, গুম-খুন ও জুলাইয়ের ঘটনার শিকার পরিবারগুলোর প্রত্যাশা ছিল—গত ১৬ বছর ধরে বঞ্চিত অধিকার জনগণ ফিরে পাবে। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে নিশিরাতের ভোট ও ডামি নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার হরণ করা হয়েছে। তবে জনগণের প্রতিরোধে এসবের সঙ্গে জড়িতরা পালিয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, এখন দেশ চলবে জনগণের রায়ের ওপর। আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবে—যারা জবাবদিহির মাধ্যমে দেশ পরিচালনা করবে।

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বরিশাল সফর শেষে তারেক রহমান ফরিদপুর যাবেন। সেখানে দুপুর ২টায় শহরের রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে।