সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রাজারহাট-এ নির্বাচন-পরবর্তী সংঘর্ষে জামাই-শ্বশুরসহ দুজন আহত

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
রাজারহাট-এ নির্বাচন-পরবর্তী সংঘর্ষে জামাই-শ্বশুরসহ দুজন আহত
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চেতনা গ্রামে নির্বাচন-সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে জামাই-শ্বশুরসহ দুইজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আহম্মদ আলী এবং তাঁর চাচা শ্বশুর মোখলেসুর রহমান। তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্বাচনের পরদিন রাতে অ্যাডভোকেট আহম্মদ আলী তাঁর শ্বশুর আলতাব হোসেনের বাড়িতে যান। শুক্রবার সকালে মোখলেসুর রহমান জমিতে পানি নিতে গেলে একই এলাকার বিএনপি কর্মীআব্দুল জলিলের ছেলে আ. মান্নান ওরফে রোকন (৩৫)-এর সঙ্গে ভোট দেওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রোকন ও তাঁর লোকজন মোখলেসুর রহমানকে মারধর করেন বলে অভিযোগ। খবর পেয়ে অ্যাডভোকেট আহম্মদ আলী ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে রোকন বাড়ি থেকে ধান কাটার কাঁচি এনে পেছন দিক থেকে অ্যাডভোকেট আহম্মদ আলীর ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে। এতে তাঁর বাম ঘাড়সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনার পর রাজারহাট থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বাদীপক্ষকে মামলা দায়েরের পরামর্শ দেন।