সর্বশেষ
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেন আটকঢাকা-সিলেট রুটে আসছে বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েন
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিলেট থেকে কারা থাকছেন নতুন মন্ত্রীসভায়?

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
সিলেট থেকে কারা থাকছেন নতুন মন্ত্রীসভায়?
নির্বাচনে বিপুল সংখ্যাঘরিষ্টতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রায় ২৪ বছর পর সরকারের দায়িত্ব নিতে যাওয়া দলটির নতুন মন্ত্রীসভায় কারা থাকছেন এনিয়ে চলছে আলোচনা। আলোচনা চলছে সিলেটেও।নির্বাচনে সিলেটে ভূমিধস জয় পেয়েছে বিএনপি। বিভাগের ১৯ আসনের ১৮টিতে জিতেছেন বিএনপির প্রার্থীরা। যাদের মধ্যে কয়েকজন প্রভাবশালী প্রার্থীও রয়েছেন। তারা মন্ত্রীসভায় ঠাঁই পেতে পারেন বলে আলোচনা রয়েছে। এছাড়া ট্যাকনোক্রেট কোটায় একজন ও জোটসঙ্গী অন্য দলের সিলেটের এক নেতাও মন্ত্রীসভায় থাকতে পারেন বলে আলোচনা রয়েছে।এরমধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জরুরী তলবে সিলেট থেকে কয়েকজন নেতা ঢাকা গিয়েছেন। তাদের মধ্যে খন্দকার আব্দুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী, ড. রেজা কিবরিয়া, হুমায়ুন কবির প্রমুখ রয়েছেন বলে জানা গেছে।তবে এবার সিলেট বিভাগের যেসব নেতার নাম মন্ত্রীসভায় থাকতে পারেন বলে আলোচনা চলছে তাদের বেশিরভাগের নামই আলোচিত হচ্ছে প্রতিমন্ত্রী হিসেবে।সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদীর। জাতীয় রাজনীতিতেও এ আসনটির আলাদা গুরুত্ব রয়েছে। এছাড়া মুক্তাদীরও শিক্ষিত ও সজ্জন নেতা হিসেবে পরিচিত। মন্ত্রীসভায় তার থাকার সম্ভাবনা রয়েছে। সিলেট-৪ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যানের আরেক উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। সিলেট সিটির টানা দুইবারের মেয়র আরিফ এবার লক্ষাধিক ভোটের ব্যবধানে জয় পেয়েছেন। ভোটের মাঠে ম্যাজিক ম্যান হিসেবে পরিচিত এই নেতাকে এবার মন্ত্রীসভায় দেখা যেতে পারে আলোচনা চলছে।হবিগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত হওয়া ড. রেজা কিবরিয়াকেও দেখা যেতে পারে নতুন মন্ত্রীসভায়। অর্থনীতিবিদ রেজা কিবরিয়া সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে। বাবার মন্ত্রণালয়েই তাকে দেখা যেতে পারে।