সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

প্রকাশিত: ৩১ মার্চ, ২০২৬
বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল

ইরানে যুক্তরাষ্ট্রের স্থল আক্রমণের সম্ভাবনার বিষয়ে তেহরানের কঠোর সতর্কবার্তার মধ্যেই বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। ইয়েমেনের হুতিরাও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে জড়িয়ে পড়ায় হরমুজ ও লোহিত সাগর—উভয় প্রণালিই তেল পরিবহনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ অবস্থায় পাকিস্তান, সৌদি আরব, মিশর ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যস্থতার উদ্যোগ নিয়েছেন।



গতকাল সোমবার সকালে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়ে ১১৬ ডলার ১০ সেন্টে পৌঁছায়, যা পূর্ববর্তী সময়ের তুলনায় ৩ দশমিক ১৪ শতাংশ বেশি। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের দাম ২ দশমিক ৬৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০২ ডলার ৩০ সেন্টে। অয়েল প্রাইজ ডটকমের তথ্য অনুযায়ী, তেলের দাম বৃদ্ধির পেছনে মূল কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা। গত রোববার ইরানের সংসদের স্পিকার জানান, দেশটির বাহিনী মার্কিন সেনাদের জন্য ‘অপেক্ষা করছে’। এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধ বন্ধে আলোচনা চলছে এবং ইরানকে হরমুজ প্রণালি ফের খুলে দেওয়ার জন্য বেঁধে দেওয়া সময়সীমা বাড়ানো হয়েছে।