সর্বশেষ
Netanyahu sees Lebanon as his last chance for a ‘win’Israel’s High Court hears petitions to oust Ben-Gvirদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Is Iran beating the US at its own propaganda game?দেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, UN experts urge member states to suspend Israel arms transfersBlood, Sweat and Sugarএবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগNetanyahu sees Lebanon as his last chance for a ‘win’Israel’s High Court hears petitions to oust Ben-Gvirদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Is Iran beating the US at its own propaganda game?দেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, UN experts urge member states to suspend Israel arms transfersBlood, Sweat and Sugarএবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগ
Live Bangla Logo

ময়মনসিংহে বিএনপির দলীয় কোন্দলে ছেলের গুলিতে বাবা আহত।

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬
ময়মনসিংহে বিএনপির দলীয় কোন্দলে ছেলের গুলিতে বাবা আহত।

ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাবাকে লক্ষ্য করে ছেলের গুলি ছোড়ার ঘটনায় বাবাসহ অন্তত তিনজন আহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের নারিশের মোড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে অন্তত দুই রাউন্ড গুলির শব্দ শোনা গেছে।


আহতরা হলেন—তোফায়েল আহমেদ রানার বাবা খোকা মিয়া (৫০), স্থানীয় ফয়জুদ্দিনের ছেলে খোকন (৪৫) এবং রানার পক্ষের বখতিয়ার আহমেদ নাহিন (২৪)। খোকা মিয়া ও খোকনকে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, খোকা মিয়া ও তাঁর ছেলে রানার মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভিন্ন রাজনৈতিক পক্ষের হয়ে কাজ করায় তাদের দ্বন্দ্ব আরও তীব্র হয়।


ঘটনার দিন দুপুরে নামাজের সময় রানা তাঁর অফিসে কয়েকজনকে নিয়ে অবস্থান করছিলেন। এ সময় খোকা মিয়া সেখানে গিয়ে অফিস বন্ধ করতে বললে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রানা তাঁর বাবাকে লক্ষ্য করে গুলি ছোড়েন বলে অভিযোগ রয়েছে। এতে অন্তত তিনজন আহত হন।


ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিনারা জানান, আহতদের শরীরে সরাসরি গুলির চিহ্ন পাওয়া যায়নি। তবে তাঁরা গুলিবিদ্ধ হওয়ার কথা জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত হতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হবে।


ঘটনার পর ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।


ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, পারিবারিক বিরোধ ও রাজনৈতিক মতপার্থক্যের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।