টাঙ্গাইলে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাইশ হাজার কৃষকের মোবাইলে আড়াই হাজার টাকা করে পাঠিয়ে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার দুপুর বারোটায় টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়াম থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন চাপানোর সঙ্গে সঙ্গেই টাঙ্গাইল সদর সহ দেশের ১১টি উপজেলার ২২ হাজার ছয়শত পঞ্চাশ কৃষকের মোবাইলে আর্থিক সহায়তা পৌঁছে যায়।