সর্বশেষ
Netanyahu sees Lebanon as his last chance for a ‘win’Israel’s High Court hears petitions to oust Ben-Gvirদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Is Iran beating the US at its own propaganda game?দেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, UN experts urge member states to suspend Israel arms transfersBlood, Sweat and Sugarএবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগNetanyahu sees Lebanon as his last chance for a ‘win’Israel’s High Court hears petitions to oust Ben-Gvirদেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, Is Iran beating the US at its own propaganda game?দেশের বিভিন্ন স্থান থেকে জানা গেছে, UN experts urge member states to suspend Israel arms transfersBlood, Sweat and Sugarএবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগ
Live Bangla Logo

প্রান্তিক কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’, প্রত্যেকে পাচ্ছেন আড়াই হাজার টাকা সহায়তা

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬
প্রান্তিক কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’, প্রত্যেকে পাচ্ছেন আড়াই হাজার টাকা সহায়তা

টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার বেলা ১২টায় দেশের প্রান্তিক কৃষকদের জন্য বিশেষ ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেন। এর মাধ্যমে টাঙ্গাইল সদরসহ দেশের সর্বমোট এগারোটি উপজেলার প্রায় বাইশ হাজার প্রান্তিক কৃষকের মোবাইলে প্রত্যেকে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাঠানো হয়।

প্রধানমন্ত্রী ল্যাপটপে বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে এ অর্থ সুবিধা সরাসরি বেনিফিশিয়ারিদের মোবাইল ফোনে স্থানান্তরিত হয়। ‘কৃষক কার্ড’ কর্মসূচির লক্ষ্য দেশের ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং তাদের জীবিকা উন্নত করা। এটি বিএনপির একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী পরিকল্পনা হিসেবে বিবেচিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শুরু হওয়া এ কার্যক্রম কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে এবং দীর্ঘমেয়াদী কৃষি উন্নয়ন পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।