সর্বশেষ
এবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।Can Japan’s arms industry gain from Trump trust loss?LIVE: Bayern Munich vs Real Madrid – Champions League quarterfinalএবারের বিশ্বকাপ কি খেলতে পারবেন ব্রাজিলিয়ান সুপারসস্টার নেইমার?ইরান যুদ্ধের কারণে পেছাল এশিয়ান কাপের ড্রআসামে সংবাদপত্র কার্যালয়ে হামলায় সিপিজের উদ্বেগবিজেপি ক্ষমতায় আসার পর দার্জিলিং সমস্যার সমাধান করা হবে: অমিত শাহআমি কেন মুক্তিযুদ্ধে গিয়েছিলামরাজবাড়ীতে নারীকে মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ: তরুণদল নেতা সহো আটক ৩।Can Japan’s arms industry gain from Trump trust loss?LIVE: Bayern Munich vs Real Madrid – Champions League quarterfinal
Live Bangla Logo

সংসদে নবী সা: কে কটুক্তির শাস্তি মৃত্যুদণ্ড ও যারা তাকে শেষ নবী মানে না তারা অমুসলিম আইন চাইলেন এমপি হানজালা।

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬
সংসদে নবী সা: কে কটুক্তির শাস্তি মৃত্যুদণ্ড ও যারা তাকে শেষ নবী মানে না তারা অমুসলিম আইন চাইলেন এমপি হানজালা।



মাদারীপুর-১ আসনের এমপি সাইদ উদ্দিন আহমদ হানজালা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটুক্তির অভিযোগে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন। একই সঙ্গে যারা নবীকে শেষ নবী হিসেবে স্বীকার করে না, তাদের আইনগতভাবে ‘অমুসলিম’ ঘোষণা করার দাবিও তিনি উত্থাপন করেন।


বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, নবী (সা.)-এর অবমাননা ও কটুক্তির ঘটনায় সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান থাকা উচিত এবং এ বিষয়ে সংসদে আইন পাস করা প্রয়োজন। তার ভাষায়, নবীর অবমাননা মুসলমানদের ধর্মীয় অনুভূতির সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।


বাংলাদেশ খেলাফত মজলিস-এর এই সংসদ সদস্য দাবি করেন, যারা মহানবীকে (সা.) শেষ নবী হিসেবে বিশ্বাস করে না, তাদের মুসলমান হিসেবে গণ্য করা যায় না এবং এ বিষয়ে রাষ্ট্রীয়ভাবে আইনগত স্বীকৃতি থাকা উচিত।


বক্তৃতায় তিনি বলেন, তার নির্বাচনী এলাকা শিবচরের জনগণ তাকে “ইনসাফ প্রতিষ্ঠার কণ্ঠ” হিসেবে সংসদে পাঠিয়েছে। দলটির প্রতিষ্ঠাতা ও বর্তমান নেতৃত্বের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান এবং ঐতিহাসিকভাবে হাজী শরীয়তুল্লাহর প্রসঙ্গও উল্লেখ করেন।


হানজালা আরও বলেন, বিরোধী দলের দায়িত্ব শুধু বিরোধিতা করা নয়; সরকার ভালো কাজ করলে প্রশংসা করা এবং ভুল হলে প্রতিবাদ করাও তাদের দায়িত্ব।


সংসদে আরবি লেখা ও ধর্মীয় বাক্যাবলীর উপস্থিতি নিয়ে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং বলেন, ধর্মীয় মূল্যবোধের প্রতিনিধিত্ব সংসদে থাকা প্রয়োজন।


তিনি অভিযোগ করেন, দেশে মাদক সমস্যা বৃদ্ধি পাচ্ছে এবং প্রশাসনের সহযোগিতা পর্যাপ্ত নয়। ইয়াবা ও গাঁজা সংক্রান্ত মামলায় দ্রুত জামিনে আসামিরা বেরিয়ে পুনরায় অপরাধে জড়াচ্ছে বলেও তিনি দাবি করেন। এ বিষয়ে মাদকের বিরুদ্ধে আইন আরও কঠোর করার আহ্বান জানান তিনি।


এছাড়া তিনি “হাদি হত্যার” বিচার দাবি করে বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে সমাজে নিরাপত্তা ও ন্যায়বিচার ব্যাহত হবে।


বক্তৃতার শেষে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিচার নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার আহ্বান জানান।