ট্রাম্পের ‘উনো কার্ড অ্যাটাক’-এর জবাবে ইরান দেখালো ‘স্কিপ কার্ড’, মিম যুদ্ধ ভাইরাল

সামাজিক যোগাযোগমাধ্যমে তাস খেলার জনপ্রিয় ধারণা ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক ধরনের ব্যতিক্রমধর্মী বার্তা আদান–প্রদান ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে দেখা যায়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হাতে একগুচ্ছ উনো কার্ড ধরে আছেন। ছবিতে একটি ‘ওয়াইল্ড কার্ড’ও স্পষ্টভাবে দেখা যায় এবং বড় অক্ষরে লেখা ছিল—‘সব কার্ডই আমার হাতে’। পোস্টটি দ্রুতই নজর কাড়ে নেটিজেনদের।
https://pbs.twimg.com/media/HHbY4mGWYAAnci2?format=jpg&name=small
এর আগেও সামাজিক মাধ্যমে বার্তা দিতে ভিন্নধর্মী কৌশল ব্যবহার করেছে ইরান। হরমুজ প্রণালী ইস্যুতে মালয়েশিয়ায় অবস্থিত ইরান দূতাবাস তাদের এক পোস্টে তীক্ষ্ণ ভাষা ব্যবহার করে। সেখানে মার্কিন নেতৃত্বের উদ্দেশে ‘ছোট্ট কমলা মানুষ’ বলে মন্তব্য করা হয়, যা ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
ওই পোস্টের সঙ্গে একটি ভিডিও ক্লিপও যুক্ত ছিল, যেখানে ‘লিটল অরেঞ্জ ম্যান’ শিরোনামের একটি র্যাপ গান বাজতে শোনা যায়। ভিডিওটি প্রকাশের পর দ্রুতই বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং নতুন করে আলোচনা শুরু হয় কূটনৈতিক বার্তায় সামাজিক মাধ্যমের এমন ব্যতিক্রমী ব্যবহার নিয়ে।
সূত্র: এনডিটিভি