নিউজ
পড়া হচ্ছে...
শিক্ষার্থীকে বেত্রাঘাত ও গলায় জুতার মালা : প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

বগুড়া সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছ থেকে কাঁচা আম পেড়ে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তিন শিশুশিক্ষার্থীকে বেত্রাঘাতের পর গলায় জুতার মালা ঝুলিয়ে এবং ‘আমচোর’ লেখা কাগজ পরিয়ে শাস্তি দেওয়ায় প্রধান শিক্ষক গোল সাহানারাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।