সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

ওসমান সোনকোকে বরখাস্তের পর সেনেগালের নতুন প্রধানমন্ত্রী অর্থনীতিবিদ লু

প্রকাশিত: ২৫ মে, ২০২৬
ওসমান সোনকোকে বরখাস্তের পর সেনেগালের নতুন প্রধানমন্ত্রী অর্থনীতিবিদ লু


সেনেগালে ক্ষমতাসীন জোটের ভেতরের দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। প্রধানমন্ত্রী ওসমান সোনকোকে আকস্মিকভাবে বরখাস্ত করে দেশটির প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে নতুন প্রধানমন্ত্রী হিসেবে প্রবীণ অর্থনীতিবিদ আহমাদু আল আমিনু লু–কে নিয়োগ দিয়েছেন।


সোমবার জারি করা এক অধ্যাদেশে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা লু–এর নাম ঘোষণা করা হয়। প্রেসিডেন্ট ফায়ের ভাষ্য, ভয়াবহ অর্থনৈতিক সংকট ও ক্রমবর্ধমান ঋণের চাপ মোকাবিলায় একজন দক্ষ অর্থনীতিবিদের প্রয়োজন ছিল।


নিজের রাজনৈতিক গুরু ও সাবেক প্রধানমন্ত্রী ওসমান সোনকো–র সঙ্গে কয়েক মাসের টানাপোড়েনের পর গত শুক্রবার তাকে বরখাস্ত করেন ফায়ে। একই সঙ্গে সরকার ভেঙে দেওয়ায় দেশটিতে নতুন রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।


নতুন প্রধানমন্ত্রী লু অতীতে ‘সেন্ট্রাল ব্যাংক অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস’-এ দায়িত্ব পালন করেছেন। দায়িত্ব নেওয়ার পর প্রথম বক্তব্যে তিনি বলেন, আর্থিক পরিস্থিতি কঠিন হলেও সেনেগাল নিরাপদ ও টেকসই অবস্থানে রয়েছে। তার ভাষায়, এটি নীতির পরিবর্তন নয়; বরং কাজের পদ্ধতিতে পরিবর্তন।


বর্তমানে সেনেগালের ঋণ জিডিপির প্রায় ১৩২ শতাংশে পৌঁছেছে। ২০২৪ সালে ক্ষমতায় আসার পর ফায়ে ও সোনকো আগের সরকারের বিরুদ্ধে প্রকৃত ঋণের তথ্য গোপনের অভিযোগ তোলেন। এর জেরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১৮০ কোটি ডলারের সহায়তা কর্মসূচি স্থগিত হয়ে যায়।


প্রেসিডেন্ট ফায়ে এখন আইএমএফের সঙ্গে নতুন ঋণ চুক্তির পক্ষে অবস্থান নিয়েছেন। অন্যদিকে সোনকো দেশের অভ্যন্তরীণ সম্পদ ও সার্বভৌম অর্থনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছিলেন। বিশ্লেষকদের মতে, এই নীতিগত মতপার্থক্যই দুই নেতার সম্পর্কের অবনতির মূল কারণ।


এদিকে মঙ্গলবার সেনেগালের পার্লামেন্টে সোনকোকে স্পিকার পদে বসানো হবে কি না, সে বিষয়ে ভোট হওয়ার কথা রয়েছে। গত রোববার স্পিকার ও সোনকোর ঘনিষ্ঠ মিত্র এল মালিক এনদিয়ায়ে পদত্যাগ করায় সেই পথ উন্মুক্ত হয়েছে।


১৬৫ সদস্যের পার্লামেন্টে সোনকোর দল ‘পাস্তেফ’-এর ১৩০ জন সদস্য থাকায় তার স্পিকার হওয়ার সম্ভাবনা প্রবল। তবে বিরোধী দলগুলো এটিকে ‘প্রাতিষ্ঠানিক অভ্যুত্থান’ বলে বর্ণনা করে তীব্র আপত্তি জানিয়েছে।


প্রধান বিরোধী জোটের নেতা আয়েসাতা তাল সাল দাবি করেছেন, সোনকোর সরাসরি স্পিকার পদে প্রার্থী হওয়া অবৈধ এবং এ বিষয়ে প্রেসিডেন্টের সাংবিধানিক কাউন্সিলের শরণাপন্ন হওয়া উচিত।


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, স্পিকার নির্বাচিত হলে সোনকো পার্লামেন্টে নিজের সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করে প্রেসিডেন্ট ফায়ের কর্তৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে পারবেন। পাশাপাশি সম্প্রতি নির্বাচনী আইন সংশোধনের ফলে ২০২৯ সালের নির্বাচনে অংশ নেওয়ার আইনি বাধাও তার জন্য দূর হয়েছে। এতে একসময়কার দুই ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র ভবিষ্যতে সরাসরি ক্ষমতার লড়াইয়ে জড়িয়ে পড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।