সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলের

প্রকাশিত: ৩ আগস্ট, ২০২৬
বিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলের


স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজপথে বিরোধী দলের নেতারা যে ভাষায় কথা বলছেন, তা সংঘাতের দিকে যাওয়া উচিত নয়।

সোমবার (৩ আগস্ট) বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।



মির্জা ফখরুল বলেন, “রাজপথে আন্দোলন তাদের অধিকার, কিন্তু সেটা যেন সংঘাতের দিকে না যায়।”

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি জুলাই সনদের বাস্তবায়ন চায় না—এমন ধারণা ভুল। তার ভাষ্য, গণভোটের একটি প্রশ্ন ঐকমত্য কমিশন চাপিয়ে দিয়েছে এবং এতে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে।



তিনি বলেন, “বিএনপি যেখানে একমত নয়, সেটা বলেছে। তবে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অংশ পালন করবে বিএনপি।”

গণমাধ্যম প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে কোনো ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে না। বিএনপির ভেতরে গ্রুপিং আছে—এমন অভিযোগও তিনি নাকচ করেন।

তার দাবি, “সাংবাদিকদের মধ্যেই বিভাজন তৈরি করে একে অন্যকে সরিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।”



এ সময় তিনি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে যোগ্য ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানান।

জুলাই সনদ বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এ লক্ষ্যে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। সংস্কার নাকি সংশোধন—এ নিয়ে ভিন্নমত তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।



তিনি বলেন, “এসব বিষয়ে সংসদে আলোচনা হওয়াই উচিত। কিন্তু বাইরে এসে হাসিনার মতো কথা বলছে বিরোধী দল। এটা এমন পর্যায়ে যেন না যায়, সংঘাতে যেন রূপ না নেয়।”