সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

শান্তি চুক্তির ৩০ দিন পর হরমুজ প্রণালি খুলে দেবে ইরান: নিক্কেই

প্রকাশিত: ২৫ মে, ২০২৬
শান্তি চুক্তির ৩০ দিন পর হরমুজ প্রণালি খুলে দেবে ইরান: নিক্কেই


যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে একটি সম্ভাব্য চূড়ান্ত সমঝোতার অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে জাপানি সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া।


সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বলা হয়, চুক্তি স্বাক্ষরের প্রায় ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালিতে পুঁতে রাখা সব মাইন অপসারণ করবে ইরান। এ প্রক্রিয়া শেষ হলে আন্তর্জাতিক এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে বিশ্বের সব দেশের বাণিজ্যিক জাহাজ ও নৌযান নিরাপদ ও বাধাহীনভাবে চলাচল করতে পারবে।


প্রতিবেদন অনুযায়ী, জাহাজ চলাচলের ওপর ইরান যে টোল আরোপ করেছিল, সেটিও পুরোপুরি প্রত্যাহার করা হবে।


এ ছাড়া গত এপ্রিলের শুরুতে দুই পক্ষের মধ্যে কার্যকর হওয়া সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিনের জন্য বাড়ানোর বিষয়েও নীতিগত সমঝোতা হয়েছে বলে জানানো হয়েছে। এই সময়ের মধ্যেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে।


বিশ্লেষকদের মতে, বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় পুরোপুরি সচল হলে আন্তর্জাতিক তেলবাজারে স্থিতিশীলতা ফিরতে পারে এবং মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনাও কিছুটা কমতে পারে।