সর্বশেষ
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্সচট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপ‘দাদু আসছে’—ডাকে সাড়া দিয়ে কোমরসমান পানিতে নেমে বন্যার্তদের পাশে ডা. শফিকুর রহমানময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত‍্যা মামলায় ২৪ দিনে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড।সূরা বাকারার ২৯নং আয়াত মেনে পরিবেশ ও সব সৃষ্টির যত্ন নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর।কক্সবাজারে ভয়াবহ বন্যা, পানিবন্দি লক্ষাধিক মানুষ; পাহাড়ধসে প্রাণ গেল দুই শিশুরসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোরআন শিক্ষক নিয়োগের দাবি সংসদেবিএনপি জুলাইয়ের চেতনাকে ‘দুধভাত’ বানাতে চায়: মামুনুল হকডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্সচট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপ‘দাদু আসছে’—ডাকে সাড়া দিয়ে কোমরসমান পানিতে নেমে বন্যার্তদের পাশে ডা. শফিকুর রহমানময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত‍্যা মামলায় ২৪ দিনে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড।সূরা বাকারার ২৯নং আয়াত মেনে পরিবেশ ও সব সৃষ্টির যত্ন নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর।কক্সবাজারে ভয়াবহ বন্যা, পানিবন্দি লক্ষাধিক মানুষ; পাহাড়ধসে প্রাণ গেল দুই শিশুরসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোরআন শিক্ষক নিয়োগের দাবি সংসদেবিএনপি জুলাইয়ের চেতনাকে ‘দুধভাত’ বানাতে চায়: মামুনুল হক
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

মটরসাইকেলে করে যাচ্ছিলেন বাড়ি, বাসের ধাক্কায় পরিবারের ৩ জনেরই মৃত্যু।

প্রকাশিত: ২৬ মে, ২০২৬
মটরসাইকেলে করে যাচ্ছিলেন বাড়ি, বাসের ধাক্কায় পরিবারের ৩ জনেরই মৃত্যু।

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার বাটাজোর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন উজিরপুর উপজেলা সদরের বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭), তাঁর স্ত্রী মনিরা বেগম ও তাঁদের শিশুকন্যা জান্নাত। ফিরোজ মাহমুদ আবদুল হাকিমের ছেলে।


প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে উজিরপুর যাচ্ছিলেন ফিরোজ মাহমুদ। পথে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় যানজটের কারণে মোটরসাইকেলটি থেমে ছিল। এ সময় বরিশালগামী ‘তাজ পরিবহন’-এর একটি বাস পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।


দুর্ঘটনার পর স্থানীয় লোকজন বাসটি আটক করে ভাঙচুর করেন। এ সময় চালক ও তাঁর সহকারী পালিয়ে যান। ক্ষুব্ধ জনতার বিক্ষোভের কারণে প্রায় দেড় ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে বেলা দুইটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।


গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসীন বলেন, দুর্ঘটনার জন্য দায়ী বাসটি জব্দ করা হয়েছে। চালক ও তাঁর সহযোগীকে আটকের চেষ্টা চলছে। মহাসড়কে বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।