সর্বশেষ
গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধআয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প- নেতানিয়াহু সহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান।গোপালগঞ্জে ছাত্রলীগ-যুবলীগের মিছিল থামাতে গিয়েছিল বিএনপি, নেতাকর্মীদের মেরে মোটরসাইকেলে আগুন দিলো ছাত্রলীগ ; আটক ১৯৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’আল্লামা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ‘এখনই আমি মরতে পারি না’ বলার কিছুক্ষণ পরই ইজরায়েলপন্থী মার্কিন সিনেটরের মৃত্যু।সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন।শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টিএসসিতে শিক্ষার্থীদের অবস্থান, ঢাবিতে বিজিবি মোতায়েনদুর্যোগের মধ্যে পরীক্ষা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সায়েন্সল্যাবে সড়ক অবরোধআয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিশোধ নিতে ট্রাম্প- নেতানিয়াহু সহ ১৩ জনের হিট লিস্ট প্রকাশ করেছে ইরান।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সন্ত্রাসের রাজনীতি করলে রুমিন ফারহানাদেরও ভারতে পাঠানো হবে: হাসনাত

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫

ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, হোন্ডা গুন্ডা নির্বাচনকে আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। সন্ত্রাসের রাজনীতি করলে আওয়ামী লীগের মতো রুমিন ফারহানাদেরও ভারতে পাঠানো হবে।

আজ রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে দুপুরে আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩-এর সীমানা নিয়ে দাবি-আপত্তি শুনানিতে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয়। এতে এনসিপি নেতা আতাউল্লাহ আহত হয়েছেন বলে অভিযোগ উঠে। পরে এর প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয়, তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। উনি সবসময় বলে থাকেন, বিগত ১৫ বছর নাকি উনি অনেক ভালো ছিলেন। উনি অবশ্যই ভালো থাকবেন। কারণ, উনি যত ধরনের আওয়ামী সুবিধা রয়েছে, সব ধরনের সুবিধা নিয়েছেন।


নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে তিনি বলেন, আজকের নির্বাচন কমিশন যে ভূমিকা রেখেছে, আমরা সেই ভূমিকাকে সবসময় প্রশ্নবিদ্ধ করে এসেছি। আমরা পুলিশকে দেখেছি, এখানে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। আমরা দেখলাম, পুলিশ আমাদের নেতাকর্মীদের কীভাবে কমিশনে ঢুকতে বাধা দিয়েছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীদেরকে কীভাবে ফ্রি এক্সিট দিয়েছে এবং এই নির্বাচন কমিশন কতিপয় দলের পার্টির অফিস হয়ে গিয়েছে। এই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে বলে জানান তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ডানপন্থি বা বামপন্থি নয়; বাংলাদেশপন্থি নির্বাচন কমিশন চায় এনসিপি।

সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ বলেন, রুমিন ফারহানার নেতৃত্বে ও নির্দেশে আমাদের ওপর হামলা হয়েছে। হামলা ঠেকাতে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে। রুমিন ফারহানাকে গ্রেপ্তার করতে হবে। আইনিব্যবস্থা নিতে হবে। অন্যথায় আমরা সিইসিসহ নির্বাচন কমিশনারদের পদত্যাগ দাবি করবো।