সর্বশেষ
সংবাদ সূত্রে জানা গেছে, Lebanon latest: Netanyahu vows escalation against Hezbollahখবরে প্রকাশ, Former Arsenal midfielder Partey named in Ghana squad ahead of World Cupখবরে প্রকাশ, Russia slams US for not granting visa to diplomat for UN meetingসংবাদ সূত্রে জানা গেছে, White House proposes NDAs for all US federal workersদরদাম আর বেচাবিক্রিতে সরগরম পশুর হাটইরান যুদ্ধ: শেষ হচ্ছে মার্কিন আধিপত্যঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানালাখো কণ্ঠে ‘লাব্বাইক’ ধ্বনিসংবাদ সূত্রে জানা গেছে, Lebanon latest: Netanyahu vows escalation against Hezbollahখবরে প্রকাশ, Former Arsenal midfielder Partey named in Ghana squad ahead of World Cupখবরে প্রকাশ, Russia slams US for not granting visa to diplomat for UN meetingসংবাদ সূত্রে জানা গেছে, White House proposes NDAs for all US federal workersদরদাম আর বেচাবিক্রিতে সরগরম পশুর হাটইরান যুদ্ধ: শেষ হচ্ছে মার্কিন আধিপত্যঈদের ছুটিতেও ঢাকার রাস্তায় সচল এআই ক্যামেরা, বেপরোয়া চললে গুনতে হবে জরিমানালাখো কণ্ঠে ‘লাব্বাইক’ ধ্বনি
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত: ২৬ মে, ২০২৬
সিরাজগঞ্জে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার সিরাজগঞ্জ-নাটোর মহাসড়কের র‍্যাব-১২ সদর দপ্তরের পাশের সিআরবিসি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজিচালিত অটোরিকশা তিন যাত্রী নিয়ে হাটিকুমরুল গোলচত্বরের দিকে যাচ্ছিল। পথে ঢাকা থেকে ছেড়ে আসা নাটোরগামী একতা পরিবহনের দ্রুতগামী একটি বাস সামনে থেকে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।


ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত অবস্থায় চালকসহ দুজনকে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।


হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নিহত সবাই পুরুষ হলেও তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।