সর্বশেষ
আইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালতআইপিএলে আবারও চ্যাম্পিয়ন কোহলির বেঙ্গালুরুপ্রবাসীর স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা।চট্টগ্রাম নগরে সড়কের ওপর এখনো চামড়ার স্তূপ, দুর্গন্ধে টেকা দায়পদ্মা ও যমুনা সেতু থেকে গত ১০ দিনে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়দুই দিনে অভিবাসী ভিসার প্রক্রিয়া সম্পন্ন করবে যুক্তরাষ্ট্র দূতাবাসআদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানালেবাননে ৯০০ বছরের পুরোনো কৌশলগত দুর্গ দখল করে নিল ইসরায়েলি বাহিনীঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে অফিস-আদালত
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

পকেট ভরতে চাইলে বিএনপি করা ছেড়ে দেন: শহীদ উদ্দীন চৌধুরী এ‍্যানি

প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৫

পকেট ভরতে চাইলে বিএনপি করা ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনীতি করতে হলে ত্যাগ স্বীকার করতে হয়; সম্মান ও সেবাকে অগ্রাধিকার দিতে হয়; অর্থলাভের আশায় রাজনীতি করা যায় না। কেউ যদি পকেট ভরতে রাজনীতি করতে চান, তাহলে বিএনপি থেকে আপনাকে বিদায় নিতে হবে। কারণ, তারেক রহমান খুবই কঠোর। 

আজ রোববার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা সদর হাজিরহাট বাজারের হাজিরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, আগামী অক্টোবর-নভেম্বরে তারেক রহমান দেশে আসবেন। আসার আগে দেশকে সাজাতে তিনি বিভিন্ন পরিকল্পনা করছেন। দুর্নীতি বন্ধ করতে কী কী উদ্যোগ গ্রহণ করা যায় এবং কীভাবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায় এসব পরিকল্পনা তিনি করছেন। আমরা তার অপেক্ষায় আছি। নভেম্বরের মধ্যেই আমরা তাকে দেশে দেখতে পারব।’

কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক স্থানীয় সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।

উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুল হুদা চৌধুরী ও যুগ্ম-আহ্বায়ক এম দিদার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম প্রমুখ।

পরে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নুরুল হুদা চৌধুরীকে সভাপতি, গোলাম কাদেরকে সিনিয়র সহসভাপতি এবং এম দিদার হোসেনকে সদস্যসচিব করে কমলনগর উপজেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়।