সর্বশেষ
ঢামেকের সাবেক ছাত্রী ডা. জুবাইদা কে সাথে নিয়ে ৮০ বছর পূর্তি উদযাপনে প্রধানমন্ত্রী তারেক রহমান।ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্সচট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপ‘দাদু আসছে’—ডাকে সাড়া দিয়ে কোমরসমান পানিতে নেমে বন্যার্তদের পাশে ডা. শফিকুর রহমানময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত‍্যা মামলায় ২৪ দিনে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড।সূরা বাকারার ২৯নং আয়াত মেনে পরিবেশ ও সব সৃষ্টির যত্ন নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর।কক্সবাজারে ভয়াবহ বন্যা, পানিবন্দি লক্ষাধিক মানুষ; পাহাড়ধসে প্রাণ গেল দুই শিশুরসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোরআন শিক্ষক নিয়োগের দাবি সংসদেঢামেকের সাবেক ছাত্রী ডা. জুবাইদা কে সাথে নিয়ে ৮০ বছর পূর্তি উদযাপনে প্রধানমন্ত্রী তারেক রহমান।ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্সচট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপ‘দাদু আসছে’—ডাকে সাড়া দিয়ে কোমরসমান পানিতে নেমে বন্যার্তদের পাশে ডা. শফিকুর রহমানময়মনসিংহে শিশু ধর্ষণ ও হত‍্যা মামলায় ২৪ দিনে রায়, ৩ জনের মৃত্যুদণ্ড।সূরা বাকারার ২৯নং আয়াত মেনে পরিবেশ ও সব সৃষ্টির যত্ন নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর।কক্সবাজারে ভয়াবহ বন্যা, পানিবন্দি লক্ষাধিক মানুষ; পাহাড়ধসে প্রাণ গেল দুই শিশুরসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোরআন শিক্ষক নিয়োগের দাবি সংসদে
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল-এ এসির গ্যাস লিকেজ থেকে ৬ শিশুর মৃত্যু।

প্রকাশিত: ২৭ মে, ২০২৬
রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল-এ এসির গ্যাস লিকেজ থেকে ৬ শিশুর মৃত্যু।

রাজধানীর আদ-দ্বীন হাসপাতাল-এ এসির গ্যাস লিকেজ থেকে এক ওয়ার্ডে চিকিৎসাধীন ছয় শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) সকালে এ মর্মান্তিক ঘটনা ঘটে।


বুধবার সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।


রমনা বিভাগের সহকারী কমিশনার মো. মাজহারুল ইসলাম জানান, মধ্যরাতে ছয় শিশুর মৃত্যু হয়। ঘটনাস্থলে পুলিশের ক্রাইম সিন ইউনিটসহ তদন্ত সংশ্লিষ্ট দল কাজ করছে। শিশুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।


তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসির গ্যাস লিকেজ বা অন্য কোনো ত্রুটিজনিত কারণে শ্বাসরোধের পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।


প্রাথমিক তথ্যে জানা গেছে, হাসপাতালের একটি ওয়ার্ডে থাকা এসি সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয়। পরে সেখান থেকে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এ সময় ওই ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হয়। একপর্যায়ে ছয় শিশুর মৃত্যু হয়।


ঘটনার পর হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিষয়টি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।