সর্বশেষ
কল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তরকল রেকর্ড নিয়ে বিরোধের জেরে সাতক্ষীরায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের আহত ১০সেনা প্রধানের উদ্বোধনে যাত্রা শুরু করল আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটবিরোধী দলের ভাষা সংঘাতের দিকে না যাওয়ার আহ্বান ফখরুলেরবাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ঢাকা সফরে আগ্রহ প্রকাশ করলেন ইউএই প্রেসিডেন্টজুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলঅসুস্থ বাবা ও প্রতিবন্ধী মায়ের সংসার চালাতেন আলিফ, চিকিৎসা ও ক্ষতিপূরণ চাইল এনসিপিহবিগঞ্জে নাসীরুদ্দীন পাটোয়ারী-সারজিস আলমসহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামল।যশোরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন, চট্টগ্রাম পুলিশের কাছে হস্তান্তর
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

রাজধানীতে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের বাসে ধাক্কায় ৪ জন নিহত, আহত ১০।

প্রকাশিত: ২৭ মে, ২০২৬
রাজধানীতে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের বাসে ধাক্কায় ৪ জন নিহত, আহত ১০।


রাজধানীর নর্দা নতুন বাজার এলাকায় ইসলাম পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আকাশ পরিবহণের বাসে ধাক্কা দিলে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।


বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ঘাতক বাসটির চালক ও হেলপার পালিয়ে যান। হতাহতদের উদ্ধার করে নগরীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।


নিহতরা হলেন বাগেরহাটের মংলার লাইজু বেগম (৩৮), তার স্বামী কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) এবং পটুয়াখালীর মির্জাগঞ্জের রবিউল ইসলাম (২২)।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পটুয়াখালী থেকে ছেড়ে আসা ইসলাম পরিবহণের বাসটি বেপরোয়া গতিতে চলছিল। নতুন বাজার এলাকায় উত্তরামুখী সড়ক পার হওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের উত্তরা থেকে গুলিস্তানগামী আকাশ পরিবহণের বাসে সজোরে ধাক্কা দেয়।


দুর্ঘটনায় আকাশ পরিবহণের বাসটি দুমড়ে-মুচড়ে যায়। ওই বাসে যাত্রী বেশি থাকায় হতাহতের সংখ্যা বাড়ে। ঘটনাস্থলেই এক নারী যাত্রীর মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে আরও তিনজন মারা যান।


ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) নেসার উদ্দিন বলেন, নর্দায় বাস কাউন্টার থাকায় এলাকাটি সব সময় ব্যস্ত থাকে। ইসলাম পরিবহণের বাসটিতে যাত্রী ছিলেন মাত্র ৫ থেকে ৭ জন। তবে আকাশ পরিবহণের বাসটি যাত্রীতে পূর্ণ ছিল।


তিনি আরও জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসা দেওয়া হচ্ছে।


দুর্ঘটনার পর ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।