সর্বশেষ
সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেইকুমিল্লায় আজান দিতে দিতে ইমামের মৃত্যু, এলাকাজুড়ে শোকজুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা ছাত্রদের স্মরণে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’জুলাই নিয়ে সিনেমা নির্মাণ করুন, প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে টাকা দেবো: তাজুল ইসলামবিএনপির ইতিহাস জনগণের সঙ্গে প্রতারণার ইতিহাস: নাহিদ ইসলামমুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী১৯ দিনে শাহজালালের মাজারে পাওয়া গেল ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা।ঢামেকের সাবেক ছাত্রী ডা. জুবাইদা কে সাথে নিয়ে ৮০ বছর পূর্তি উদযাপনে প্রধানমন্ত্রী তারেক রহমান।সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকার আর নেইকুমিল্লায় আজান দিতে দিতে ইমামের মৃত্যু, এলাকাজুড়ে শোকজুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা ছাত্রদের স্মরণে পালিত হবে ‘মাদ্রাসা রেজিস্ট্যান্স ডে-২০২৬’জুলাই নিয়ে সিনেমা নির্মাণ করুন, প্রয়োজনে নিজের রক্ত বিক্রি করে টাকা দেবো: তাজুল ইসলামবিএনপির ইতিহাস জনগণের সঙ্গে প্রতারণার ইতিহাস: নাহিদ ইসলামমুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের জাতির কাছে ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী১৯ দিনে শাহজালালের মাজারে পাওয়া গেল ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা।ঢামেকের সাবেক ছাত্রী ডা. জুবাইদা কে সাথে নিয়ে ৮০ বছর পূর্তি উদযাপনে প্রধানমন্ত্রী তারেক রহমান।
Live Bangla Logo
নিউজ
পড়া হচ্ছে...

বগুড়ায় ঈদের দিনে গৃহবধূকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত স্বামীকে পুলিশে সোপর্দ

প্রকাশিত: ২৮ মে, ২০২৬
বগুড়ায় ঈদের দিনে গৃহবধূকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত স্বামীকে পুলিশে সোপর্দ

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী রুবেল মিয়াকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছেন গ্রামের বাসিন্দারা। আজ বৃহস্পতিবার ঈদুল আজহার নামাজের পর উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।


নিহত গৃহবধূর নাম মিমি বেগম (২৩)। কয়েক বছর আগে তাঁর সঙ্গে রুবেল মিয়ার বিয়ে হয়। এ দম্পতির ২ বছরের একটি শিশুসন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল বলে জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।


পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ঈদের জামাত থেকে ফিরে স্ত্রীর সঙ্গে রুবেল মিয়ার ঝগড়া বাধে। একপর্যায়ে রুবেল মিয়া ধারালো কুড়াল দিয়ে মিমি বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই মিমি বেগম মারা যান। পরে সারিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এলাকাবাসী অভিযুক্ত রুবেল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।